দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:০০
সেনাবাহিনীর চাকরির পাশাপাশি সাইবার ভিক্টিমদের সহায়তায় অগ্রণী আব্দুর...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন...
সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...
অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ক্ষমতার হাত দূর্বল
একটি বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অন্ধকারে ঠেলে দেয়—...
দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই: মো. রেজাউল...
ঘুরে দাঁড়াতে কি পারবে এমপি নজরুল?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা থানার পা‌চী‌লের গা‌য়ে গ‌ড়ে উঠা অবৈধ স্থাপনাগু‌লো কো‌নোক্রমেই উচ্ছেদ করা গেল না

কর্তৃক M Helal সেপ্টেম্বর ১৪, ২০২৬
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ০ কমেন্ট 31 ভিউস

স্টাফ রিপোর্টার :সাতক্ষীরা থানার পা‌চী‌লের গা‌য়ে গ‌ড়ে উঠা অবৈধ স্থাপনাগু‌লো কো‌নোক্রমেই অপসারন করা সম্ভব হ‌চ্ছেনা। পৌর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীসহ একদল পৌর কর্মকর্তা স‌রেজ‌মি‌নে এসে নিজ নিজ উদ্যো‌গে এসব অ‌বৈধ স্থাপনা স‌রি‌য়ে নেয়ার নি‌র্দেশনা দি‌য়ে সা‌থে সা‌থে মাইকিংও করেন। কিন্তু তার পরও ওই ক্ষমতাধরেরা তা‌দের অ‌বৈধ স্থাপনাগু‌লো কো‌নোক্রমেই স‌রি‌য়ে নেন‌নি।

জেলা শহরবাসীর গলারকাটা হ‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছে থানা পাচী‌লের গা‌য়ে অ‌বৈধ স্থাপনাগু‌লো। সাতক্ষীরা শহ‌রের প্রধান বা‌নি‌জ্যিক কেন্দ্র সুলতানপুর বড় বাজা‌রে যে‌তে হয় প্রতি‌দিন হাজার হাজার মানুষজ‌নের। কিন্তু সড়ক‌টি‌তে এক‌টি ভ‌্যান বা ইজিবাইক কো‌নো ভা‌বেই একে অপর‌কে সাইড দি‌তে পা‌রেনা। ফুটপাত ও রাস্তা দখল ক‌রে ব‌্যবসা প্রতিষ্ঠান গ‌ড়ে তোলার কার‌নে পথচারীরা যেমন নিরাপ‌দে চল‌তে পা‌রেনা, তেম‌নি এলাকায় বসবারত মানুষজনের চলা‌ফেরা মুশ‌কিল হ‌য়ে‌ প‌ড়ে‌ছে।

সদর থানার দ‌ক্ষিন পা‌শে বসবাসকারী স্থানীয় বা‌সিন্দা ডাক্তার মিনহাজ আহ‌মেদ জানান, থানা পাচী‌লের গা ঘে‌ষে রাস্তার উপ‌রে এমনভা‌বে এসব অ‌বৈধ স্থাপনাগু‌লো বসা‌নো হ‌য়ে‌য়ে তা‌তে আমি খুব বিব্রতকর অবস্থায় আছি। আমি বাসা থে‌কে আমার প্রাইভেট গাড়ীটা ঠিকমত বের কর‌তে পা‌রিনা ওই অ‌বৈধ স্থাপনাগু‌লো কার‌নে। এক‌টি গাড়ী যাওয়াতের জন‌্য যেটুকু রাস্তার প্রয়োজন তার অ‌র্ধেক দখল ক‌রে ব‌সে আছে এসব স্থাপনাগু‌লো। তি‌নি আরো ব‌লেন, ইতিপু‌র্বে একা‌ধিকবার এসব অ‌বৈধ স্থাপনাগু‌লো অপসার‌নের উদ্যোগ নেয়া হ‌লেও অজ্ঞাত কার‌নে আর উচ্ছেদ বা অপসারন হয়না। তি‌নি আরো ব‌লেন, আমা‌দের ছোট শহরটার প‌রি‌বেশ রী‌তিমত বিষি‌য়ে তু‌লে‌ছে এসব অ‌বৈধ স্থাপনাগু‌লো। তি‌নি শহ‌রের প‌রি‌বেশ রক্ষা ও বৃহৎ জনসা‌র্থে দ্রুত এসব অ‌বৈধ স্থাপনাগু‌লো উচ্ছেদ করার জন‌্য সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ‌কে অনু‌রোধ জানান।

সাতক্ষীরা জেলা নাগ‌রিক ক‌মি‌টির যুগ্ন স‌চিব আলীনুর খান বাবুল জানান, দীর্ঘদিন যাবত সাতক্ষীরা শহরবাসীর জন‌্য চরম দু‌র্ভোগের অন‌্যতম কারন হ‌চ্ছে সাতক্ষীরা থানা পাচী‌লের গ‌ড়ে উঠা অ‌বৈধ স্থাপনা। ফুটপাত তো নেই— উপরন্ত রাস্তা দখল ক‌রে ব‌্যবসা প‌রিচালনা করা হ‌চ্ছে। কিন্তু এতো দিন কি ভা‌বে আছে এসব অ‌বৈধ স্থাপনা? সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ কি দে‌খে না? ছোট এক‌টি রাস্তার অংশজু‌ড়ে অ‌বৈধ স্থাপনা গ‌ড়ে উঠ‌লোই বা কি ক‌রে? অথচ সাতক্ষীরা জেলা শহ‌রের বৃহৎ বা‌নি‌জ্যিক কেন্দ্রই হলো সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার। প্রতি‌দিন হাজার হাজার ক্রেতা সাধারন ছাড়াও স্থানীয় নাগ‌রিকরা চলাচল ক‌রে থা‌কেন পাকাপুল হ‌য়ে সুলতানপুর বড় বাজার সড়ক দি‌য়ে। কিন্তু সদর থানা পাচী‌লের গা‌য়ে গ‌ড়ে উঠা এসব অ‌বৈধ স্থাপনার কার‌নে ‌ছোটখা‌টো যানবাহন ও সাধারণ মানুষজ‌নের চলাচ‌লে খুবই মুশ‌কিল হ‌য়ে প‌ড়ে‌ছে। তি‌নি দ্রুত এসব অ‌বৈধ স্থাপনা উচ্ছেদ করার আহবান জানান। পাশাপা‌শি তা‌দের অন‌্য কোথাও পুনর্বাসন করা যায়‌কি সেটাও বি‌বেচনা করার আহবান জানান সং‌শ্লিষ্ট পৌর কর্তৃপ‌ক্ষের নিকট।

সুশাস‌নের জন‌্য নাগ‌রিক (সুজ‌নের) সাতক্ষীরা সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান উজ্জল ব‌লেন, বিগত ২৫ থে‌কে ৩০ বছ‌রে সাতক্ষীরা জেলা শহ‌রে যে হা‌রে মানুষ বে‌ড়ে‌ছে , সে অনুযায়ী শহ‌রের রাস্তা প্রসার হয়‌নি। সাতক্ষীরা জেলা শহরটা খুবই ছোট। তার উপর পাকাপুল হ‌তে বড় বাজার সড়কটি আরো চিকন। ফুটপাটসহ মাত্র ১৬ থে‌কে ১৮ ফুট প্রস্থ রাস্তা‌টির এক‌টি অংশই সদর থানা পাচী‌লের গা থে‌কে অ‌বৈধভা‌বে দখল ক‌রে রে‌খে‌ছে এসব ব‌্যবসায়ীরা। ফ‌লে সাধারণ মানুষজন চল‌তে পা‌রেনা স্বাচ্ছ‌ন্দে। তি‌নি ব‌লেন, এসব অ‌বৈধ স্থাপনা উচ্ছেদ ক‌রার পর ফুটপাতগু‌লো মানুষজ‌নের চলাচ‌লে উন্মুক্ত ক‌রে দি‌তে হ‌বে। তাছাড়া এক‌টি মাস্টার প্লান ক‌রে শহ‌রের রাস্তাঘাট আরো প্রশস্থ কর‌তে হ‌বে ব‌লে জানান তি‌নি।

এব‌্যাপা‌রে সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মো, লিয়াকত হো‌সেন জানান, সদর থানা পাচী‌লের গা‌য়ে পৌরসভার রাস্তার উপর অ‌বৈধ স্থাপনাগুলা উচ্ছে‌দের জন‌্য আলোচনা চল‌ছে। তাছাড়া স‌রেজ‌মি‌নে গি‌য়ে ওই অ‌বৈধ স্থাপনা নিজ নিজ ভা‌বে স‌রি‌য়ে নেয়ার জন‌্য নি‌র্দেশও দেয়া হ‌য়ে‌ছে। তাছাড়া পৌরসভার পক্ষ থে‌কে মাইকিং করাও হ‌য়ে‌ছে। দ্রুতই এসব অ‌বৈধ স্থাপনা উচ্ছেদ ব‌লে জানান তি‌নি।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউপি নির্বাচন সামনে রেখে শ্যামনগরের ১২ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ইজিবাইক চালককে পিটিয়ে ৫ লাখ টাকা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

রিলেটেড পোস্ট

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সেনাবাহিনীর চাকরির পাশাপাশি সাইবার ভিক্টিমদের সহায়তায় অগ্রণী আব্দুর...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ক্ষমতার হাত দূর্বল

সেপ্টেম্বর ১৪, ২০২৬

একটি বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অন্ধকারে ঠেলে দেয়—...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাতক্ষীরায় পুকুরে ডুবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুই...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

হলুদ সাংবাদিকতা ও চরিত্রহনন নিয়ন্ত্রণে আইন হচ্ছে: সাতক্ষীরায়...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

আবাদের হাটে আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়ন নাগরিক সমাজের...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting