দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩১
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন...
সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...
অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ক্ষমতার হাত দূর্বল
একটি বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অন্ধকারে ঠেলে দেয়—...
দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই: মো. রেজাউল...
ঘুরে দাঁড়াতে কি পারবে এমপি নজরুল?
কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি
কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

ইউপি নির্বাচন সামনে রেখে শ্যামনগরের ১২ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

কর্তৃক M Helal সেপ্টেম্বর ১৪, ২০২৬
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ০ কমেন্ট 4 ভিউস

আজিজুর রহমান(শ্যামনগর) প্রতিনিধি:ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়ের আভাস পাওয়ার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, গণসংযোগ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থীদের ইউপি নির্বাচনে তেমন দেখা যায়নি। ফলে ১২টি ইউনিয়নেই আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা অনেকটা একচেটিয়া অবস্থানে ছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে। চলতি সেপ্টেম্বর মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন।

প্রার্থীদের অনেকেই এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। কেউ কেউ উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন হলো—ভূরুলিয়া, কাশিমাড়ী, শ্যামনগর, নূরনগর, কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, পদ্মপুকুর ও গাবুরা। এর মধ্যে শ্যামনগর সদর, ভূরুলিয়া ও ঈশ্বরীপুর ইউনিয়নের কিছু অংশ নিয়ে শ্যামনগর পৌরসভা গঠিত হয়েছে। ইউপি ও পৌর নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা বিভিন্ন স্থানে পোস্টার টাঙিয়ে এবং গণসংযোগের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। পাশাপাশি নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় সভা করে নিজেদের কর্মী-সমর্থকদের সংগঠিত করছেন তারা।

স্থানীয় বিশিষ্টজনদের মতে, এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারায় বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ফলে নির্বাচনী মাঠে দল দুটির প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারণা আরও জমে উঠবে বলে ধারণা করছেন তারা।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলাইমান কবীর বলেন, সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন। তবে সময়ের ব্যবধানে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। কেউ বিরোধিতা করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান বলেন, জামায়াত একটি আদর্শভিত্তিক সুসংগঠিত রাজনৈতিক দল। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে তাদের নাম প্রকাশ করা হবে।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইউপি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রার্থীদের প্রচারণা ও সম্ভাব্য প্রার্থী তালিকা পরিবর্তিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আলিপুরে বাল্যবিবাহ, সাইবার বুলিং, নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা থানার পা‌চী‌লের গা‌য়ে গ‌ড়ে উঠা অবৈধ স্থাপনাগু‌লো কো‌নোক্রমেই উচ্ছেদ করা গেল না

রিলেটেড পোস্ট

ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ঘুরে দাঁড়াতে কি পারবে এমপি নজরুল?

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত  বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

শ্যামনগরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

সেপ্টেম্বর ১৩, ২০২৬

শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

জেলেখালিতে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১০, ২০২৬

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting