দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৯
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়পাটকেলঘাটাসাতক্ষীরা জেলাসারাদেশসিলেট

সাতক্ষীরার সাবেক এসপি আলতাফ হোসেন চাকরিচ্যুত

কর্তৃক kobirubel.satnadee মে ২০, ২০২২
মে ২০, ২০২২ ০ কমেন্ট 873 ভিউস
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সেনপুর এলাকায় স্বর্ণ চোরাকারবারী কাছ থেকে স্বর্ণ ধরে মাদক বানিয়ে স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগে সাবেক পুলিশ সুপার আলতাফ হোসনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। ১৮ মে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন এ আদেশে স্বাক্ষর করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের ১৮ মে তারিখের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে সিলেট রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার ও সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায় পুলিশ কর্তৃক স্বর্ণ চোরাকারবারী বিপ্লব চ্যাটার্জির কাছে থাকা ১২০ভরি স্বর্ণ উদ্ধারপূর্বক, পাটকেলঘাটা থানায় উদ্ধারকৃত স্বর্ণের জব্দ তালিকা তৈরি হওয়ার বিষয়টি সেই সময়কার পুলিশ সুপার আলতাফ হোসেনকে অবহিত করা হয়। কিন্তু উক্ত ঘটনায় থানায় স্বর্ণ চোরাচালানের মামলা রেকর্ড না হয়ে মাদক মামলার রেকর্ড হওয়া, স্বর্ণ উদ্ধারের ঘটনা মাদক উদ্ধারের ঘটনায় সাজানোর বিষয়টি জানা সত্ত্বেও দায়ীদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নেয়া এবং এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অসত্য প্রতিবেদন প্রেরণের উত্থাপিত অভিযোগের অনুসন্ধান প্রতিবেদনসহ সংশ্লিষ্ট কাগজপত্র এ বিভাগে প্রেরণ করতঃ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ অধিদপ্তর, ঢাকা হতে গত ২০১৯ সালের ৪ মার্চ ৬৯ নম্বর স্মারকে প্রস্তাব প্রেরণ করা হয়। তারপ্রেক্ষিতে গত ২০১৯ সালের ৯ জুলাই ৩১ নম্বর স্মারকে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নম্বর ০১/২০১৯ রুজুকরণসহ অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণ করা হয়। অতঃপর অভিযুক্ত কর্মকর্তা গত ৪ আগস্ট, ২০১৯ তারিখে ব্যক্তিগত শুনানীতে অংশগ্রহণের ইচ্ছা পোষণপূর্বক অভিযোগনামা ও অভিযোগ বিবরণীর জবাব প্রদান করেন এবং গত ২১শে অক্টোবর ২০১১ তারিখ ব্যক্তিগত শুনানীতে উপস্থিত হন।

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ, পুলিশ অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্যাদি এবং শুনানীতে অংশগ্রহণকালে তার বক্তব্য ইত্যাদি পর্যালোচনায় অভিযোগটি তদন্ত হওয়া সমীচীন মর্মে প্রতীয়মান হওয়ায় গত ২৫ জুন, ২০২০ তারিখের ১৪ নম্বর স্মারকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোঃ আতাউল কিবরিয়াকে বিভাগীয় মামলাটি তদন্তপূর্বক মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ও তদন্তকারী কর্মকর্তা মোঃ আতাউল কিবরিয়া গত ২৪শে সেপ্টেম্বর, ২০২০ তারিখে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ প্রমাণিত হয়েছে মর্মে মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত কর্মকর্তাকে ২০২০ সালের ৩ নভেম্বর তারিখের ৩৯ নম্বর স্মারকে ২য় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তদপ্রেক্ষিতে গত ২০২১ সালের ৫ জানুয়ারী ১৬ নম্বর স্মারকে তিনি ২য় কারণ দর্শানোর জবাব দেন।

সিলেট রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আলতাফ হোসেন ২০২১ সালের ৫ জানুয়ারী তারিখের ১৬ নম্বর স্মারকে দাখিলকৃত দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে বাংলাদেশ সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(৩)(গ) বিধিমোতাবেক গুরুদ- হিসেবে তাকে চাকরি হইতে অপসারণ”-এর সিদ্ধান্ত গ্রহণপূর্বক প্রস্তাবিত গুরুদন্ড আরোপের বিষয়ে The Bangladesh public Service Commission (Consultation) Regulations, ১৯৭৯ এর ৬ নং রেগুলেশন মোতাবেক গত ০৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের ২৬ নম্বর স্মারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হয়। কমিশন আলতাফ হোসেন, পিপিএম (বিপি নং-৭২০১০০৮১৯০), পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, সিলেট রিজিয়ন (সাবেক পুলিশ সুপার, সাতক্ষীরা)-কে সরকারি চাকরি হইতে অপসারণ”-এর সিদ্ধান্তের সাথে একমত পোষণপূর্বক গত ০৪ এপ্রিল, ২০২২ তারিখের ২২ নম্বর স্মারকে পত্র প্রেরণ করে, সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে রুজুকৃত এ বিভাগীয় মামলায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচারণ’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রস্তাবিত দন্ডের সাথে একমত পোষণ করায় একই বিধিমালার ৪(৩)(গ) বিধিমতে গুরুদন্ড হিসেবে তাকে “চাকরি হইতে অপসারণ”-এর বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি সদয় সম্মতি জ্ঞাপন করেন। সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী আনীত “অসদাচরণ (Misconduct)” এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(৩)(গ) বিধি মোতাবেক গুরুদন্ড হিসেবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তাকে “চাকরি হইতে অপসারণ করা হলো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগকে ধ্বংসের চক্রান্ত, জামায়াত-বিএনপি একাট্টা
পরবর্তী পোস্ট
যশোর জেলা পরিষদের ঘর বিক্রির দেড় বছরেও মেলেনি ঘর, ধরা ছোয়ার বাইরে সদস্যা রোকসানা ইয়াসমিন পান্না

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting