দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫২
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্ণারের উদ্বোধন  

কর্তৃক mirkhairul.news নভেম্বর ১১, ২০২৫
নভেম্বর ১১, ২০২৫ ০ কমেন্ট 188 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার ১১ নভেম্বর, সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি – মাসিক সভা। পাশাপাশি, এইদিন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্ণার’-এর শুভ উদ্বোধন করা হয়।

আশ্বাস প্রকল্প, রূপান্তরের সহযোগিতায় ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটি, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে। সভার মূল উদ্দেশ্য ছিল পাচার থেকে পালিয়ে আসা পুরুষ ও মহিলাদের জন্য সচেতনতা বৃদ্ধি এবং মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ আলাউদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মোঃ আলকাজ, সিটিআইপি সদস্য আল-আমীন ও রাব্বি হাসান, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দিপ্তি রায় এবং সিএফ মোঃ মাহাবুবুর রহমান আকন্দ, ইউপি সদস্যবৃন্দ, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম বলেন “বিদেশে যাত্রা করার আগে, বৈধতা নিশ্চিত করা আপনার প্রথম ও প্রধান দায়িত্ব।”তিনি বৈধ পাসপোর্ট করার বিষয়টি মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে তথ্য অফিসে জানানোর জন্য পরামর্শ দেন। একইসাথে, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীকেও বিদেশ যাত্রার কথা অবগত করার গুরুত্ব তুলে ধরেন। জেলা তথ্য কর্মকর্তা আরও যোগ করেন, “যাওয়ার আগে আপনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি কার্ড) অনুলিপি অবশ্যই ইউনিয়ন পরিষদে জমা দিয়ে যাবেন। এটি আপনার নিরাপত্তা নিশ্চিত করে।”

তিনি উল্লেখ করেন, এতে করে যেকোনো প্রয়োজনে দ্রুত যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকল নিয়মকানুন মেনে চললে বিদেশ যাত্রা হবে সুগম ও নিরাপদ।

এরপর অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ‘মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্ণার’ উদ্বোধন করেন। এই কর্ণারের মাধ্যমে প্রতি সোমবার প্রবাসী কল্যাণ ডেক্স থেকে মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান করা হবে।

তথ্য কর্ণারের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করবেন উদ্যোক্তা ও সিটিসি সদস্য মোঃ রজব আলী (শাওন) এবং সহকারী উদ্যোক্তা ও সিটিআইপি সদস্য মোঃ রাব্বী হাসান। এই তথ্য কর্ণারটি ইউনিয়নবাসীর নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে বদলে যাচ্ছে শিশু-কিশোরদের জীবনধারা
পরবর্তী পোস্ট
ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে খুলনায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting