দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৪৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের দাবীতে অবস্থায় কর্মসূচি ও স্মারকলিপি পেশ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১, ২০২০
সেপ্টেম্বর ১, ২০২০ ০ কমেন্ট 533 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: জরুরিভাবে সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের দাবীতে সাতক্ষীরা পৌরসভার সামনে অবস্থান ও স্মারকলিপি পেশ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রায় দুই ঘন্টার অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির বক্তারা বলেন, প্রতিবছরের মত এবারও সাতক্ষীরা পৌরসভার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। এইসব এলাকায় বসবাসকারী মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। অনেকের ঘরের মধ্যেই পানি উঠেছে। মানুষের রান্না-খাওয়া, পয়ঃনিষ্কাশন, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা বিপর্যস্ত। জেলা কালেকটারেট চত্বর, জজ কোট চত্বর, পুলিশ লাইনন্স, বিজিবি ক্যাম্প, সুন্দরবন টেক্সটাইল মিলস, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ সরকারী দপ্তরও পানিতে তলিয়ে রয়েছে। প্রতিবছর এই জলাবদ্ধতাকবলিত এলাকার পরিধি বাড়ছে। এরফলে রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে জনগনের সহায় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে সমস্যা সমাধানে কার্যকর কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

বক্তারা জরুরিভাবে সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনে যেখানে যে ধরণের বাধা রয়েছে তা অপসারণ ও পানি নিষ্কাশনের পথ বন্ধ করে যেসমস্থ মাছের ঘের গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ, তাৎক্ষণিক পানি নিষ্কাশনের কোন পথ পাওয়া না গেলে সেখানে মেশিন দিয়ে পানি সেচের ব্যবস্থা, পৌর এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ, পানি নিষ্কাশনের পথ ছাড়া নতুন কোন বাড়ি-ঘর-স্থাপনা নির্মাণের অনুমতি প্রদান না করাসহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখছেন, অধ্যক্ষ আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, প্রভাষক ইদ্রিশ আলী, মাধব চন্দ্র দত্ত, আনোয়ার জাহিদ তপন, অপারেশ পাল, শেখ সিদ্দিকুর রহমান, কমরেড আবুল হোসেন, মুনসুর রহমান, কওসার আলী, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম শফি, মিজানুর রহমান, আলী নুর খান বাবলু, এড. আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বাংলাদেশ টেশনিক্যাল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক তপন কুমার শীল, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আসাদুজ্জামান লাভলু, উত্তরণ, সুশীলন, পানি কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচি থেকে আগামী ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা ডিসি অফিসের সামনে অবস্থান ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশের কর্মসূচি এবং ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরার নাগরিক আন্দোলনের নেতা এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকীতে প্রয়াত নেতাদের স্মরণ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়।

অবস্থান শেষে সাতক্ষীরা পৌর মেয়রের কাছে সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। এ সময় প্যানেল মেয়র ফারহা দিবা খান সাথী ও কাউন্সিলর শফিক উদ দৌল্লা সাগর মেয়রের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনার দাকোপে ‘জীবন খেয়া’ ভাসমান হাসপাতালের যাত্রা শুরু
পরবর্তী পোস্ট
আশাশুনিতে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের পোশাক তৈরীর কাপড় প্রদান

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting