দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৫৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার চিহ্নিত চোরাকারবারি অসলে চেয়ারম্যানকে বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৪, ২০২১
মার্চ ১৪, ২০২১ ০ কমেন্ট 545 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে ও তার বাহিনীর অত্যাচারের প্রতিকারের দাবি করায় এক আ‘লীগ নেতাকে হয়রানি ও তার বিরুদ্ধে মিথ্যেচারের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদরের মৃগীডাঙ্গা গ্রামের মৃত. জনাব আলী গাজীর ছেলে আ’লীগ নেতা নুরুল আমিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বর্তমানে বৈকারী ইউনিয়ন আ’লীগের সহ-দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। বিগত ২০১৩ সালে জামায়াতের নেতা কর্মীরা আমার বাড়ি ঘর ভাংচুর করে ও অফিস পুড়িয়ে দেয়। পরবর্তীতে বর্তমান বৈকারী ইউপি চেয়ারম্যান অসলে আমাকে বাদী করে তার ইচ্ছামত ব্যক্তিদের নামে ২টি নাশকতার মামলা করায়। কিন্তু বর্তমানে চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে নিজের ভোলপাল্টে মোটা অংকের অর্থের বিনিময় ওই মামলার আসামীদেরকে অব্যহতি দেয়ার পায়তারা করছে। মানবতা বিরোধী একটি মামলাকে পুজি করে বিভিন্ন স্থান থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এলাকার মানুষের কাছ থেকে চাকুরি দেওয়ার শর্তে লক্ষ লক্ষ টাকানিয়ে আত্মসাথ করেছে।

নুরুল আমিন অভিযোগ করে বলেন, চেয়ারম্যান অসলে দলের নাম ভাঙ্গিয়ে চাকুরি দেওয়ার নাম করে মৃগিডাঙ্গার আজিজুলের ছেলের কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়ে চাকরি দেইনি, টাকাও ফেরত দেয়নি। এক সময় কিছু না থাকা অসলে এখন কোটি কোটি টাকা, শত শত বিঘা সম্পত্তি ও কয়েকটি মাছের ঘেরের মালিক। এখন সে ৫০ লক্ষ টাকা দামের গাড়ি চড়ে বেড়ায়। বানিয়েছেন আলীশান বাড়ি। সীমান্তের সকল চোরাকারবারি ঘাট নিয়ন্ত্রন করে চেয়ারম্যান অসলে ও তার ছেলে ইনজা। পারিবারিকভাবে তারা স্বর্ণ চোরাচালানীর সাথে জড়িত। বিগত ইউপি নির্বাচনের কয়েকদিন পর অসলের ভাই আতা স্বর্ণের একটি বড় চালানসহ বিজিবির হাতে আটক হয়েছিল। সীমান্ত এলাকায় রয়েছে তার একটি শক্তিশালী সন্ত্রাসী বাহিনী। তারা যখন তখন মানুষকে মারপিট ও খুন জখম করে। যে কারনে বৈকারি ইউপির অধিকাংশ সদস্য তার অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সরেজমিনে তদন্ত করলে অসলের কালো টাকার উৎস বেরিয়ে আসবে। অসলে ও তার ছেলে কারণে আ’লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

তিনি আরো বলেন, অসলের এসব অপকর্মের ঘটনায় গত ৯ মার্চ সাতক্ষীরা প্রেসক্লাবে আমি একটি সংবাদ সম্মেলন করি। পরে চেয়ারম্যানের পক্ষের নাশকতা মামলার আসামী নাজমুল হোসেন মিঠু, মামুন হত্যা মামলার আসামী আকবর ও অসলের ছেলে ইনজা আমার বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। প্রকৃতপক্ষে চেয়ারম্যান অসলে নিজের অপরাধ ঢাকতে নিজের ছেলে ও নাশকতা মামলার আসামীদের দিয়ে এধরনের জঘন্য মিথ্যেচার করেছে। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে অসলের ছেলে ইনজা প্রকাশ্যে আমাকে খুন জখমের হুমকি দিচ্ছে। তাদরে ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি চিহ্নিত চোরাকারবারি অসলেকে দল থেকে বহিস্কার এবং তার কোটিপতি হওয়ার উৎস কি সে ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেউ বিয়ে করছে না বলে থানায় হাজির যুবক
পরবর্তী পোস্ট
আদালতের রায় স্বত্ত্বেও জমির হারি থেকে বঞ্চিত দেবহাটার এক সংখ্যালঘু পরিবার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting