দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৭
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২৩
মার্চ ২৫, ২০২৩ ০ কমেন্ট 394 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমিতে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনের বধ্যভূমিতে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন পূর্বক সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণহত্যা দিবসে শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “পাকিস্থানের যে দুরাবস্থা তার কারণ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হাকস্থিানী হানাদার বাহিনী নির্বিচারে হাজার হাজার বাঙ্গালীদেরকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করার পাপ। আজ তাদের উপর আল্লাহর গজব নাযিল হয়েছে। ওরা যেভাবে আমাদের বাঙালী ভাইদেরকে নির্মমভাবে হত্যা ও মা বোনদের সম্ভ্রমহানী করেছে কখনও ভোলার নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের এক ভাষণেই বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। গুটি কতক কুলাঙ্গার ছাড়া দেশের সকল মানুষ স্বাধীনতার পক্ষে ছিল। স্বাধীনতা বিরোধী রাজাকাররা তাদের গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে দেশের স্বাধীনতা, পতাকা, স্মৃতিসৌধ ও শহিদ মিনারকে অপমান করেছে। জাতিসংঘ ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দেয় সেজন্য মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এসময় বঙ্গবন্ধু, তাঁর শহিদ পরিবার, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদ, গণহত্যায় শহিদসহ শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফখরুল আলম খান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, মো. সিরাজুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। এসময় জেলার প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমীন উদ্দিন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সড়ক দূর্ঘটনায় প্রান গেল যুবকের আহত-২
পরবর্তী পোস্ট
বারমাসী আম চাষ করে স্বাবলম্বী- কৃষক নুর ইসলাম

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

অক্টোবর ১২, ২০২৬

ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা

অক্টোবর ১২, ২০২৬

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩

অক্টোবর ১১, ২০২৬

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা...

অক্টোবর ১০, ২০২৬

জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting