দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:২২
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি
পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা
তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন?
সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...
সাতক্ষীরায় কুষ্ঠরোগ সচেতনায় কর্মশালা অনুষ্ঠিত
কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১২, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৬ ০ কমেন্ট 8 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ। উদ্বোধনী সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ। এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমাদের নিজ নিজ আঙিনা ও চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো. তাজুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর বিএনপি সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা পৌরসভা মো. আক্তার হোসেন তালুকদার হিসাব রক্ষণ কর্মকর্তা, মো. জিয়াউর রহমান সমাজ উন্নয়ন কর্মকর্তা, সাগর দেবনাথ উপসহকারী প্রকৌশলী সাতক্ষীরা পৌরসভা, রবিউল আলম স্যানিটারী ইন্সপেক্টর, মো. সবুজ রুপান্তরের প্রতিনিধি, মোহাম্মদ ইদ্রিস আলী কনজারভেন্সি ইন্সপেক্টর, সাতক্ষীরা পৌরসভা, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট ও বিএনসিসি, সদস্যরা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের , সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কর্মসূচিতে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধের উপায় তুলে ধরে বাসাবাড়ির ফুলের টব, টায়ার, এসি বা ফ্রিজের জমা পানি পরিষ্কার রাখা এবং দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান।

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার
পরবর্তী পোস্ট
কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

রিলেটেড পোস্ট

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...

সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির...

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় বাস-মিনিবাস শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক...

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting