দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪০
সেবা দেওয়ার সময়ই অফিসে ধূমপান, সাতক্ষীরা সদর সমাজসেবা...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...
সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন 

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ৩, ২০২৬
আগস্ট ৩, ২০২৬ ০ কমেন্ট 167 ভিউস

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় দায়ের করা হত্যা প্রচেষ্টা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। ফলে উল্টো আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে খুন-জখমের হুমকি-ধামকি দিচ্ছে।

রোববার (২ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার আইচপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে আল ইকরামুল হাসান এই অভিযোগ করেন.।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে আইচপাড়া গ্রামের আবুল খায়ের ও মো. পল্টুর সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারা জোরপূর্বক জমি দখলের হুমকি দিচ্ছিল। এ ঘটনায় গত ২৭ জুন তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি জানতে পেরে আবুল খায়ের গংরা ক্ষিপ্ত হয়ে গত ১৩ জুলাই তার বাবা মো. শফিকুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় তাদের বিক্ষিপ্ত মারপিটে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে তার মাথায় ৮টি সেলাই দিতে হয়। টানা ছয় দিন চিকিৎসা গ্রহণ শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন আছেন।

আল ইকরামুল হাসান আরও বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাতক্ষীরা অতিরিক্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে মামলাটি সদর থানায় এফআইআর হিসেবে (নং-৪৮/৩৩১) গণ্য করা হয়। কিন্তু মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। উপরন্ত আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। এছাড়া আইচপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদের দেয়াল ও প্রাচীর ভাঙচুর করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগও তোলেন।

তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দ্রুত মামলার আসামিদের গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং তার পরিবারের সংসদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে এবিষয়ে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায় জিডি
পরবর্তী পোস্ট
যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সম্মেলনে অভিনয় করবেন সাতক্ষীরার হান্নান

রিলেটেড পোস্ট

সেবা দেওয়ার সময়ই অফিসে ধূমপান, সাতক্ষীরা সদর সমাজসেবা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 

সেপ্টেম্বর ৭, ২০২৬

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...

সেপ্টেম্বর ৭, ২০২৬

জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting