দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০১
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় বিষ প্রয়োগে ১০৮টি কবুতর মৃত্যু থানায় এজাহার দায়ের

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ১, ২০২৫
ডিসেম্বর ১, ২০২৫ ০ কমেন্ট 187 ভিউস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরায় বিষ প্রয়োগ করে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আনুমানিক দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির শিকার খামারের মালিক মোঃ রায়হান কবির (২২) বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযুক্ত মোঃ ইসমাইল গাজীসহ (৩২) অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন।

ঘটনাসূত্রে জানা যায়, পদ্মশাখরা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় মোঃ রায়হান কবিরের বসতবাড়ীতে একটি বড় কবুতরের খামার রয়েছে, যেখানে প্রায় ৩০০-এর অধিক বিভিন্ন প্রজাতির কবুতর ছিল। খামারের আনুমানিক মূল্য ২,৭৫,০০০/- (দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকা। খামারের অদূরেই, প্রায় ২৫০ গজ পশ্চিমে, অভিযুক্ত ইসমাইল গাজীর একটি সরিষার ক্ষেত রয়েছে।

রায়হান কবিরের অভিযোগ, তাঁর পোষা কবুতর মাঝে মধ্যে উড়ে গিয়ে বিভিন্ন স্থানের পাশাপাশি ইসমাইল গাজীর সরিষার ক্ষেতেও বসত। বিষয়টি জানার পর থেকেই আসামী রায়হান কবিরের প্রতি হিংসার বশবর্তী হন এবং সুপরিকল্পিতভাবে কবুতরগুলোকে বিষ দিয়ে হত্যা করে তাঁকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার পরিকল্পনা করেন।

সোমবার, ১ ডিসেম্বর সকাল অনুমান ৭টার দিকে রায়হান কবিরের খামার থেকে কবুতরগুলি উড়ে বাইরে চলে যায়। এর প্রায় তিন ঘণ্টা পর, সকাল ১০টার দিকে, স্থানীয় মোঃ আবুল হোসেন মানা (৪৫) একটি মৃত কবুতর নিয়ে রায়হানের বাড়িতে এসে জানায় যে, আসামীর সরিষার ক্ষেতে আরও অনেক কবুতর মরে পড়ে আছে এবং কিছু কবুতর ছটফট করছে।

খবর পেয়ে রায়হান কবির দ্রুত সরিষার ক্ষেতে গিয়ে দেখেন, তাঁর খামারের বিভিন্ন প্রজাতির (একশত আট) টি কবুতর ক্ষেতে দেওয়া বিষ খেয়ে মারা গেছে। এই কবুতরগুলোর আনুমানিক মূল্য (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। তিনি দাবি করেন, আসামী তাঁকে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে এবং কবুতরের খামারের প্রতি হিংসার কারণে অতি গোপনে সরিষা ক্ষেতে রাসায়নিক বিষ প্রয়োগ করে তাঁর শখের কবুতরগুলো কৌশলে হত্যা করেছেন।

এ বিষয়ে আসামী ইসমাইল গাজীর কাছে জানতে চাইলে তিনি ঔদ্ধত্যপূর্ণভাবে বলেন, “কবুতর মেরেছি বেশ করিছি, প্রয়োজনে তোর সব কবুতর আমি বিষ দিয়ে মেরে ফেলব, তোর কিছু করার থাকলে করতে পারিস।” এই বলে তিনি রায়হান কবিরকে হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেন। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের বিষয়টি জানানোর পর থানায় এসে এজাহার দায়ের করতে বিলম্ব হয়।

মোঃ রাসেল (২১) ও মোঃ মনিরুল ইসলাম (৩০) সহ আরও অনেকেই এই ঘটনা দেখেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত রায়হান কবির ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন একটি তথ্য পাওয়া গিয়েছে এইটা যাচাই-বাছাই করার পরে সাতক্ষীরা সদর থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রক্রিয়াধীন আছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক দোয়া মাহফিল  
পরবর্তী পোস্ট
শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন তেলোয়াত ও দোয়া

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting