দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৩
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় বিএনপির ঐতিহাসিক ঐক্য—বিজয়ের পথে ধানের শীষ

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২৮, ২০২৫
নভেম্বর ২৮, ২০২৫ ০ কমেন্ট 253 ভিউস

 সাতক্ষীরা : নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি। নজিরবিহীন এই রাজনৈতিক মিলন ফুটিয়ে তুলেছে রাজনৈতিক সৌহার্দ্য, দলীয় শৃঙ্খলা ও জেলা বিএনপির বর্ষীয়ান নেতাদের ঐক্য। জেলা শহর থেকে শুরু করে সারাদেশে এই ঘটনা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জেলা বিএনপি ও সাতক্ষীরা-০২ (সদর–দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের মহতি উদ্যোগে ঐতিহাসিক এই ঐক্যের জন্ম হয়। এতে দীর্ঘদিনের বিভিন্ন জল্পনা, মতবিরোধ ও মনোনয়ন–সংক্রান্ত উত্তাপ এক নিমিষেই স্তিমিত হয়ে যায়। দলীয় সূত্রে জানা গেছে, ধানের শীষের নিশ্চিত বিজয় নিশ্চিত করতে সাতক্ষীরা-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ অপর দুইজন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও সদ্য সাবেক সদস্য সচিব আব্দুল আলিম এবং জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাসকিন আহমেদ চিশতির বাসভবনে পৃথকভাবে মতবিনিময় করেন। সেখানে সমন্বিত নির্বাচনী কৌশল ও ঐক্য গঠনের প্রস্তাব দিলে উভয় নেতা পূর্ণ সহযোগিতা ও ঐক্যের আশ্বাস প্রদান করেন। ঐতিহাসিক এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ সিয়ামসহ আরও অনেকে। এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে দেশব্যাপী প্রায় ৪০টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের বিক্ষোভ, মশাল মিছিলসহ নানা উত্তেজনা বিএনপির রাজনীতিতে এক ধরনের অভ্যন্তরীণ সংকটের জন্ম দেয়। আর সেই সুযোগ কাজে লাগাতে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সংকটময় পরিস্থিতিতে সাতক্ষীরার তিন জনপ্রিয় ও হেভিওয়েট নেতার এই অভূতপূর্ব ঐক্য জেলার রাজনৈতিক সমীকরণ আমূল বদলে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সাতক্ষীরা-০২ আসনে ধানের শীষের বিজয় এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন তারা। উল্লেখ্য, আলহাজ্ব আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন পরিষদের টানা ৩৩ বছরের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। আব্দুল আলিম লাবসা ইউনিয়ন পরিষদের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান এবং তাসকিন আহমেদ চিশতি সাতক্ষীরা পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে নয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ
পরবর্তী পোস্ট
শ্যামনগরে বিজিবি ও যৌথ বাহিনীর অভিযানে তিন চোরাকারবারি আটক

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting