দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০৪
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনুপস্থিতি ও গাফিলতির অভিযোগ!

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১, ২০২৫
অক্টোবর ১, ২০২৫ ০ কমেন্ট 152 ভিউস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮৭ নম্বর ঘরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহেরা সুলতানার বিরুদ্ধে অনুপস্থিতি, দায়িত্বে গাফিলতি এবং শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে মোবাইল ফোনে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে। অভিভাবক ও স্থানীয়রা বিষয়টি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ৩০ এপ্রিল বিদ্যালয়ে যোগদানের পর থেকে তাহেরা সুলতানা নানা কারণে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। এ কারণে তাঁর বিরুদ্ধে একাধিকবার তদন্ত হয়েছে এবং শাস্তি হিসেবে তাঁর একটি বার্ষিক ইনক্রিমেন্টও কর্তন করা হয়। অভিযোগকারীদের দাবি, সর্বশেষ ১ সেপ্টেম্বর থেকে তিনি বিদ্যালয়ে আসছেন না। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ২ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রে গেছেন, যেখানে তাঁর স্বামী ও সন্তান বসবাস করেন।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে উপস্থিত থাকলেও তিনি অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদানে অনাগ্রহী ছিলেন এবং মোবাইল ফোনে ব্যস্ত থাকতেন। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। অভিযোগে আরও বলা হয়, তাঁর অনুপস্থিতি শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।
এই অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন এক অফিস আদেশে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। এ জন্য অভিযোগপত্রের চার পৃষ্ঠার কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, অভিযোগকারী অভিভাবকরা শিক্ষক তাহেরা সুলতানাকে বিদ্যালয় থেকে বদলি করার দাবি জানিয়েছেন।
অভিভাবক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের শিশুরা নিয়মিত শিক্ষার সুযোগ পাচ্ছে না। একজন শিক্ষকের দায়িত্বে অবহেলা পুরো গ্রামের শিশুদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে। তাই আমরা চাই তাঁকে অন্যত্র বদলি করা হোক।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতিক: বিজিবি মহাপরিচালক
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় দুর্গাপূজা ঘিরে র‌্যাব-৬ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জুন ২৯, ২০২৬

বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি

জুন ২৯, ২০২৬

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

জুন ২৯, ২০২৬

আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...

জুন ২৯, ২০২৬

মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...

জুন ২৯, ২০২৬

ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...

জুন ২৯, ২০২৬

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও...

জুন ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting