দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে তরমুজ সিন্ডিকেট

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৬, ২০২৩
মার্চ ২৬, ২০২৩ ০ কমেন্ট 409 ভিউস

ফেরদৌস আহমেদ :

থামছে না তরমুজ সিন্ডিকেট। আবারও বিক্রি হচ্ছে কেজি দরে। প্রশাসনের নজরদারির পরও তরমুজের দাম নিয়ন্ত্রণে না আসায় বিক্ষুব্ধ সাতক্ষীরার সাধারণ মানুষ।

রমজান আর গরমে হাঁসফাঁস করছে সাতক্ষীরার মানুষ। দাবদাহ থেকে পরিত্রাণ পেতে গ্রীষ্মের মৌসুমি রসালো ফল তরমুজের চাহিদাও বেড়েছে বেশ । কিন্তু আকাশ ছোঁয়া দামের কারণে তরমুজের স্বাদ নিতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা। সাতক্ষীরা শহরের বাজার গুলো ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা সব নিয়ম ভঙ্গ করে পিস হিসাবের পরিবর্তে কেজি দরে তরমুজ বিক্রি করছেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা তরমুজ নিয়ে সিন্ডিকেট করছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এক কেজি তরমুজের দাম ৪০ থেকে ৫০ টাকা । এতে পাঁচ কেজির একটি তরমুজ ক্রেতাদের কিনতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। অথচ, এই তরমুজ ১০০ টাকার বেশি হওয়ার কথা নয়। সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা পিসের পরিবর্তে কেজির দরে বিক্রি করছেন তরমুজ। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।

তরমুজ ক্রেতারা বলেন, পাইকারি ব্যবসায়ী ও আড়ৎদার ব্যবসায়ীরা মিলেই সিন্ডিকেট গড়ে তরমুজের দাম বাড়িয়েছে। বাধ্য হয়েই তাদের বেঁধে দেওয়া দামে তরমুজ কিনতে হচ্ছে। প্রশাসনের বাজার মনিটরিং বা এই সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে দাম কিছুটা হলেও নাগালে আসতো বলে জানান তারা।

অন্যদিকে বাজারে কিনতে গেলে তরমুজের চড়া দাম। কৃষক একটি তরমুজ ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি করছেন। অন্যদিকে বাজারে সেটির দাম ২০০ থেকে ৩০০ টাকা। এখানে ব্যবসায়ীদের সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। আর বর্তমানে ব্যবসায়ীদের নতুন সিন্ডিকেট কেজি দরে তরমুজ বিক্রি করছে। ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে পিস হিসাবে তরমুজ কিনে বিক্রি করছেন কেজি দরে। তরমুজ পানীয় ফল হওয়ায় ওজনে অনেক ভারী। ফলে প্রতি কেজি তরমুজ ৪০-৫০ টাকায় বিক্রি করেও হচ্ছে মোটা অঙ্কের মুনাফা। কেজি দরে তরমুজ বিক্রির সিন্ডিকেট বন্ধ করা প্রয়োজন বলে মনে করছেন ক্রেতারা।

পলাশপোল থেকে তরমুজ কিনতে আসা দিনমজুর ফাহিম মুন্তাসির বলেন, “বাড়ি থেকে বলে দিছে তরমুজ নিতে। সারাদিন কাজ করে দুশত টাকা পাইছি, তরমুজ কিনমু কীভাবে।”

রাজমিস্ত্রি মেহেদী বলেন, ‘আমার অসুস্থ মা তরমুজ খেতে চেয়েছে। ৪০ টাকা কেজি দরে ছোট একটি তরমুজ কিনেছি ১৫০ টাকায়।

সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড় এলাকার তরমুজ বিক্রেতা আব্দুল লতিফ বলেন, ‘আগে আমরা পিস হিসেবে তরমুজ বিক্রি করেছি। এখন আমরা কেজিতে তরমুজ বিক্রি করছি । তাতে একটি তরমুজের দাম পড়ছে ২০০ থেকে ৩০০ টাকা। আড়ৎদাররা আমাদের কাছে কেজিতে তরমুজ বিক্রি করছে যে কারনে আমাদেরও কেজিতে তরমুজ বিক্রি করতে হচ্ছে ।

এদিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার মেসার্স সুন্দরবন ফল ভান্ডারের শফিকুল ইসলাম, মেসার্স সততা ফল ভান্ডারের শহিদুল ইসলাম,মেসার্স মুকুল ফল ভান্ডারের মমিনুর রহমান সহ সকল আড়ৎদার ব্যবসায়ীরা মিলেই সিন্ডিকেট গড়ে তুলেছে। কেজি দরে তরমুজ বিক্রি করছে খুচরা ব্যবসায়ীদের কাছে এবং খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কেজি দরে তরমুজ কিনতে বাধ্য হচ্ছে ক্রেতারা।

এবিষয়ে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার মেসার্স সুন্দরবন ফল ভান্ডারের আড়ৎদার ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন,সকলের সাথে আমাকেও বাজারে কেজি দরে তরমুজ বিক্রয় করতে হয়। প্রতিদিন বাজারের খাজনা বাবদ ৩০০ করে টাকা দিতে হয় আওয়ামীলীগ নেতা কামরুলকে। অনেক তরমুজ ফাটা থাকে,পচে যায় বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় । বরিশাল থেকে আমাদের এই তরমুজ আনতে হয়। অনেক খরচ হয়। যে কারণে আমি অন্যদের মতো কেজিতে তরমুজ বিক্রয় করতে বাধ্য হয়েছি।

এদিকে ফল ব্যবসায়ীর সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, ইতো মধ্যে প্রশাসন নজরদারি শুরু করেছেন। কেজি দরে কোন প্রকার তরমুজ বিক্রয় করা যাবেনা। যদি কোন ব্যবসায়ি কেজি দরে তরমুজ ক্রয় করে থাকে তার প্রমাণ তুলে ধরতে হবে প্রশাসনের কাছে, অন্যথায় অন্যায় ভাবে বাজারে লোক ঠকিয়ে ব্যবসা করা যাবে না। প্রশাসনিক কর্মকর্তার আমাদের সাথে বাজার নিয়ন্ত্রণ রাখার বিষয় নিয়ে বৈঠক করেছেন । প্রশাসনের নিয়মিত নজরদারিতে তরমুজের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর গাবুরায় ভয়াবহ নদী ভাঙন
পরবর্তী পোস্ট
বিএনপি পাকিস্তানিদের ভাষায় কথা বলছে: ওবায়দুল কাদের

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting