দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:০০
শিক্ষার্থীদের উৎসাহ দিতে আল-হিকমাহ মডেল মাদরাসায় পুরস্কার বিতরণ
শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ
তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
সাতক্ষীরায় সাংবাদিক কেন্দ্রের উদ্যেগে  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা...
তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে
দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে...
কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা...
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা...
নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন...
সাতক্ষীরায় ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে ভাদড়া বাউকোলা স্পোর্টিং...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

সাতক্ষীরায় পিকআপভ্যান খাদে পড়ে নিহত ২

কর্তৃক kobirubel.satnadee মে ১৬, ২০২৩
মে ১৬, ২০২৩ ০ কমেন্ট 418 ভিউস

নিজস্ব প্রতিবেদক, তালা: ধান কাটা শ্রমিক বহনকারী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে মো. সুমন হোসেন ও মো. আবুল হোসেন নামে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) ভোর পৌনে ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সুমন হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মো. মন্টু মিয়ার ছেলে ও মো. আবুল হোসেন জয়নগর গ্রামের মৃত মো. ওমর আলীর ছেলে। এছাড়া আহতদের মধ্যে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. ইয়াসিন আলী, সদর উপজেলার ধুলিহর গ্রামের মো. নেছার আলীর ছেলে মো. শুকুর আলী, কাশেমপুর গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. ইমন হোসেন, তাপস কুমার দাশ, শাহিদুল ইসলা, মামুন হোসেন, মো. শাহিন ও ফরিদা বেগমের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে কয়েকজন সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আর বাকিরা ভর্তি আছে। এছাড়া আরো ৯ জনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তাপস কুমার দাশ বলেন, আমরা ২৪ জন শ্রমিক সাতক্ষীরা থেকে ধান কাটার জন্য শরীয়তপুর গিয়েছিলাম। সেখান থেকে মুজুরি হিসাবে পাওয়া ধান নিয়ে সোমবার রাতে একটি পিকআপভ্যান ভাড়া করে সাতক্ষীরা ফিরছিলাম। গাড়িটি চালাচ্ছিল পিকআপভ্যানের হেলপার। আমরা নিষেধ করার পরও তারা গুরুত্ব দেয়নি। পথে ভোর পৌনে ৫টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বাজারের কাছে পৌঁছালে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এতে আমরা ১৯ জন শ্রমিক কমবেশি আহত হই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আমাদের সদর হাসপাতালে নেন। হাসপাতালে সুমন হোসেনের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে আবুল হোসেনেরও মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত কুমার আধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সততা সংঘের খুলনা বিভাগীয় সমাবেশ ও শপথ পাঠ
পরবর্তী পোস্ট
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সাতক্ষীরা জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন

রিলেটেড পোস্ট

তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

তালায় প্রধান শিক্ষক অসীম কুমারের বিরুদ্ধে অনিয়ম ও...

আগস্ট ২৭, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting