দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৫
জিএসটি গুচ্ছে বিশ্ববিদ্যালয় বাড়ল, এবার অংশ নিচ্ছে ২৪টি
দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও...
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...
দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত
কালিগঞ্জ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন
শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...
কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...
সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ডুমুরিয়ানড়াইলবাণিজ্যভোমরা স্থল বন্দরমনপুরারাশিফলসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসাংবাদিক

সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবসে মুক্ত আড্ডা

কর্তৃক mirkhairul.news জানুয়ারি ২, ২০২৫
জানুয়ারি ২, ২০২৫ ০ কমেন্ট 355 ভিউস

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে ওয়াকাথন ও কল্যান রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা বিনেরপোতা বাইপাস সড়ক হতে এক ওয়াকাথন শুরু হয়ে শহরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠানে মিলিত হয়। সমাজ সেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা শহর জামাতের আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রপ্রতিনিধি ইমরান হোসেন, মহিনী তাবাসসুম, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক আয়শা খাতুন, সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসার মুর্শীদুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মো. তরিকুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, ছাত্রদলনেতা দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কল্যাণ রাষ্ট্র এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে সরকার তার নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ রক্ষা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নাগরিকদের সমৃদ্ধি জন্য অক্ষমের সুযোগের সমতার ভিত্তিতে, সম্পদের সমানুপাতিক বণ্টন এবং জনগণের দায়বদ্ধতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা, সকল শত্রুকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া কল্যাণ রাষ্ট্রের কাজ। কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে সরকারকে নাগরিকদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইফটিজিংয়ের প্রতিবাদ: বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের উপর ছাত্রদলের হামলা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...

নভেম্বর ৭, ২০২৬

দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

নভেম্বর ৭, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...

নভেম্বর ৭, ২০২৬

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...

নভেম্বর ৭, ২০২৬

কালিগঞ্জ উপজেলা জুড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...

নভেম্বর ৭, ২০২৬

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

নভেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...

নভেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক-...

নভেম্বর ৬, ২০২৬

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী...

নভেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting