দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪৯
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা 

কর্তৃক mirkhairul.news জুন ১৬, ২০২৫
জুন ১৬, ২০২৫ ০ কমেন্ট 251 ভিউস

সাতক্ষীরায় জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ, ১৬ জুন ২০২৫ সাতক্ষীরার কাটিয়া এলাকায় স্বদেশ সভাকক্ষে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা।  ফোরামের সভাপতি প্রফেসর আঃ  হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার জলবায়ু সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তর আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, শ্যামনগর উপজেলা ফোরামের সম্পাদক রনজিৎ বর্মন, আশাশুনি উপজেলা ফোরামের সভাপতি আব্দুল হান্নানসহ জেলার বিভিন্ন উপজেলার জলবায়ু ফোরামের সদস্যবৃন্দ। সভা পরিচালনায় সহযোগিতা করে লিডার্স, শ্যামনগর, সাতক্ষীরা।

সভায় জেলা সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ করেন এবং তা সভার সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পরবর্তীতে জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে কৃষি, অবকাঠামো ও জনজীবনের উপর বিরূপ প্রভাবের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উল্লেখ করা হয় যে, জেলার উপকূলীয় কৃষি ভয়াবহ বিপর্যয়ের মুখে। বিশেষ করে আশাশুনি উপজেলায় প্রায় ৮০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হলেও তা সংস্কারের তেমন কোনো অগ্রগতি নেই। ৬০% নারী কৃষক কৃষিতে অবদান রাখলেও তারা এখনও অবহেলিত ও স্বীকৃতিহীন। এছাড়া জলাবদ্ধতা, নদী ভাঙন ও নদীশাসন ব্যবস্থার অভাবে অনেক মানুষ পেশা পরিবর্তন করছে বা অন্যত্র মাইগ্রেট করছে।

শ্যামনগর উপজেলা জলবায়ু ফোরামের সম্পাদক রনজিৎ বর্মন বলেন, “যমুনা খালের সমস্যার ফলে শ্যামনগরে জলাবদ্ধতা চরমে পৌঁছেছে। এ সমস্যা নিরসনে স্থানীয় উদ্যোগ ও কেন্দ্রীয় পরিকল্পনায় অন্তর্ভুক্তির দাবি তোলা জরুরি।”

আশাশুনি উপজেলা ফোরামের সভাপতি মোঃ আব্দুল হান্নান বলেন, “জেলেখালীর অনেক মানুষ নদীভাঙনের কারণে বাধ্য হয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে। জলবায়ু সমস্যা এখন আর শুধু প্রকৃতি নয়, মানবাধিকার ও জীবন-জীবিকার বিষয়।”

সভায় ফোরামের সদস্য অধ্যাপক ইদ্রিস বলেন, “আমরা যদি সক্রিয়ভাবে দাবি তুলতে পারি, তাহলে জলাবদ্ধতা কমানো সম্ভব। কারণ জলবায়ু দূর্যোগ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একভাবে আক্রান্ত করে।”

সভার সমাপ্তিতে ফোরামের পক্ষ থেকে কয়েকটি সিদ্ধন্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে:

উপকূলীয় কৃষি বিপর্যয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করা। জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টকশো ও মিডিয়া কাভারেজ নিশ্চিত করা।

 

আলোচনা শেষে সভাপতি প্রফেসর আঃ  হামিদ সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা আওয়ামী লীগ নেতা কান্টু গ্রেফতার
পরবর্তী পোস্ট
দেবহাটায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, আটক-২

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting