দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:১৩
সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি
পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা
তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন?
সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...
সাতক্ষীরায় কুষ্ঠরোগ সচেতনায় কর্মশালা অনুষ্ঠিত
কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কৃষি সংবাদশ্যামনগরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৭, ২০২৬
জুলাই ২৭, ২০২৬ ০ কমেন্ট 72 ভিউস

সংবাদ দাতা :সাতক্ষীরায় কয়েক সপ্তাহ ধরে কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। বাজারে স্থানীয় উৎপাদনের পাশাপাশি বাইরের জেলা থেকে আসা সবজির ওপর নির্ভরশীলতা বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিত্যপ্রয়োজনীয় বাজার করা কঠিন হয়ে পড়েছে। ক্রেতাদের অভিযোগ, সরবরাহে বড় ধরনের সংকট না থাকলেও বাজারে অধিকাংশ পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে।
রোববার শহরের বড় পাইকারি বাজার, নাজিমগঞ্জ, মৌতলা, নকিপুর, নুরনগর, ভেটখালী ও হরিনগর বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম আরও বেড়েছে। বাজারে বেগুন, মরিচ, পটল, করলা, কচু, মুলাসহ বিভিন্ন সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। একই সঙ্গে ডিম, মাছ, মাংস ও অন্যান্য নিত্যপণ্যের দামও উচ্চ পর্যায়ে রয়েছে।
ভেটখালী বাজারে সবজি কিনতে আসা আল-আমিন বলেন, “মাসে যে বেতন পাই, তা দিয়ে শুধু সবজিই কেনা কঠিন হয়ে গেছে। মাছ-মাংস তো এখন অনেক দূরের বিষয়। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে।”
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে বাজারে বিক্রি হওয়া বেশির ভাগ সবজি রাজশাহী, বগুড়া ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসছে। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় সবজিখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে। অন্যদিকে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে।
ভেটখালী বাজারের সবজি বিক্রেতা হারুন বলেন, স্থানীয়ভাবে সামান্য বেগুন, মরিচ, টমেটো, বাঁধাকপি, লাউ, মিষ্টিকুমড়া, শসা, ঢেঁড়স ও কিছু শাক উৎপাদিত হলেও জেলার চাহিদা পূরণ হচ্ছে না। ফলে বাইরের জেলা থেকে সবজি আনতে হচ্ছে। এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় অনেক পণ্যের দাম কেজিতে ২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
সত্তরোর্ধ্ব ক্রেতা আব্দুস সালাম বলেন, “একসময় কয়েক পয়সায় যে সবজি কিনতাম, এখন তা কিনতে শত টাকা লাগে। আমাদের মতো গরিব মানুষের জন্য বাজার করা দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে।”
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম রসুল বলেন, “কাঁচাবাজার থেকে শুরু করে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন সেই অনুপাতে বাড়েনি। ফলে সীমিত আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাজারে নিয়মিত তদারকি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”
একই ধরনের অভিযোগ করেন অটোরিকশাচালক শওকত ঢালী। তিনি বলেন, “সারাদিন পরিশ্রম করে যা আয় হয়, তা দিয়ে চাল-ডাল-তেল কিনতেই কষ্ট হয়। সবজি কেনাও এখন অনেক সময় সম্ভব হয় না। মাছ-মাংস কেনা প্রায় বন্ধ হয়ে গেছে।”
কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলায় সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে সবজি উৎপাদিত হয়। সদর, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগরেও বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। তবে সাম্প্রতিক টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজিখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কিছুটা কমেছে।
শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের সবজি চাষি মকবুল গাজী বলেন, “বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে অনেক সবজিখেত নষ্ট হয়েছে। নতুন করে চাষ করতে সময় লাগবে। আবহাওয়া অনুকূলে থাকলে অল্প কিছুদিনের মধ্যে নতুন সবজি বাজারে আসতে পারে।”
শ্যামনগর উপজেলা জিএসএর আহ্বায়ক জিএম মাহফুজ বলেন, “টানা বৃষ্টিতে কিছু সবজিখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শুধু এ কারণেই বাজারে এত বেশি দাম বাড়ার কথা নয়। বাজারে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না, তা প্রশাসনের তদন্ত করা উচিত।”
ক্রেতাদের দাবি, বাজারে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে। কোনো অসাধু ব্যবসায়ী বা সিন্ডিকেট কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  

সেপ্টেম্বর ১৩, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...

সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির...

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় বাস-মিনিবাস শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক...

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting