দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৪
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

সরকারি ফান্ড লুটপাটে কাঠগড়ায় পেট্রোবাংলার সচিব

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৭, ২০২৩
সেপ্টেম্বর ৭, ২০২৩ ০ কমেন্ট 623 ভিউস

জাতীয় ডেস্ক: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় সরকারি প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। প্রতিষ্ঠানটির সরকারি হিসাব থেকে এক দিনে মাত্র আট ঘণ্টার ব্যবধানে ৯০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। জালিয়াতির মাধ্যমে ব্যাংক আদেশনামা তৈরি করে তিন প্রতিষ্ঠানের অনুকূলে ৩০ লাখ করে মোট ৯০ লাখ টাকা পে-অর্ডারের বিপরীতে এ অর্থ আত্মসাৎ করা হয়। ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি বিদেশে পালিয়ে যাওয়া আরপিজিসিএলের এক কর্মচারীকে আসামি করে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলেন প্রতিষ্ঠানটির তৎকালীন কর্তারা। দায়মুক্তি পেতে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) দৌড়ঝাঁপ করেছেন আসামিরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
দুদকের তদন্তে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) সচিব ও আরপিজিসিএলের তৎকালীন মহাব্যবস্থাপক রুচিরা ইসলামের দায়িত্বে অবহেলা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। পরে পেট্রোবাংলার বর্তমান সচিবসহ আরপিজিসিএলের সাত কর্মকর্তা-কর্মচারী ও জনতা ব্যাংকের তিন কর্মকর্তাকে চার্জশিটভুক্ত আসামি করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করা হয়েছে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুদকের তদন্তে প্রমাণ হওয়ার পর চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। এখন আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেবেন।’
পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম, আরপিজিসিএলের মহাব্যবস্থাপক (অর্থ) মো. বাবর আলী, উপ-সহব্যবস্থাপক (অডিট) মো. আনোয়ারুল সহিদ খান, ব্যবস্থাপক (বিল ও রেভিনিউ) মো. নাজমুল হক মুরাদ, হিসাব সহকারী (ক্যাশ) মো. আবু ইয়ামিন, সহকারী কর্মকর্তা (কস্ট ও ইন্স্যুরেন্স) মো. হেলালুর রহমান ও অ্যাটেনডেন্ট মো. আশরাফ হোসেন।
এছাড়া জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার এ কে মঈনউদ্দীন আহমেদ, অফিসার তাহমিনা খাতুন ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোছাম্মৎ সাকিনা আখতারকে চার্জশিটভুক্ত আসামি করা হয়েছে।
সরকারি ফান্ড লুটপাটের সূত্রপাত ২০১৮ সালের ৯ ডিসেম্বর। স্বাক্ষর জাল করে পৃথক তিনটি ব্যাংক আদেশনামা জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়। পরে তিন প্রতিষ্ঠানের অনুকূলে ৩০ লাখ করে মোট ৯০ লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে আত্মসাৎ করা হয়। লারসেন কর্পোরেশন, এ এইচ ইন্টারন্যাশনাল ও ইনফোসিস টেকনোলজি এ তিন প্রতিষ্ঠানের নামে ৯০ লাখ টাকা স্থানান্তর করে তা আত্মসাৎ করা হয়। বিষয়টি প্রায় আড়াই মাস ধামাচাপা রেখেছিল আরপিজিসিএল। ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি কোম্পানির অ্যাটেনডেন্ট মো. আশরাফ হোসেন বিদেশে পালিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। পরে দায় এড়াতে ওই বছরের ২১ ফেব্রুয়ারি আশরাফ হোসেনকে আসামি করে খিলক্ষেত থানায় মামলা করা হয়। মামলায় জনতা ব্যাংক বা গ্যাস কোম্পানির অন্য কাউকে আসামি করা হয়নি। যা পরবর্তীতে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিতে হস্তান্তর করা হয়। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের সুপারিশে একই ধরনের অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। এ সংক্রান্ত একটি মামলা সিআইডির তদন্তাধীন এমন তথ্য জানার পর আদালত ২০২০ সালের ১ সেপ্টেম্বর পুরো তদন্তভার দুদককে দেন। পরে দুদক তদন্ত করে ব্যাংক হিসাবের স্বাক্ষরসহ বিভিন্ন নথিপত্রে জালিয়াতির প্রাথমিক প্রমাণ পায়। তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক আবু বকর সিদ্দিক। দুদকের তদন্তে দেখা যায়, আসামি মো. আশরাফ হোসেন অ্যাটেনডেন্ট হিসেবে আরপিজিসিএলে কর্মরত ছিলেন। তার বাবা মো. গোলাপ মিয়া একই কোম্পানিতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে আউটসোর্সিংয়ে ২০১৩ সালে কাজে নিযুক্ত হন আশরাফ। তিনি আরপিজিসিএলের অর্থ বিভাগের বিভিন্ন চিঠিপত্র, বিল তৈরিসহ কম্পিউটারের কাজ করতেন
২০১৮ সালের ৯ ডিসেম্বর আরপিজিসিএলের প্যাডে ফান্ড ট্রান্সফার সংক্রান্ত তিনটি অনুরোধপত্র জনতা ব্যাংকের পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্পোরেট শাখায় নিয়ে যান তিনি। এরপর জনতা ব্যাংক থেকে কোম্পানির এসএনডি হিসাব থেকে ৩০ লাখ টাকা করে ৯০ লাখ টাকা ডেবিট করে ইনফোসিস টেকনোলজি, লারসেন কর্পোরেশন ও এ এইচ ইন্টারন্যাশনালের নামে তিনটি পে-অর্ডার/ডিডি প্রস্তুত করেন। ওই পত্রে মহাব্যবস্থাপক (অর্থ) বাবর আলী ও তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) বেগম রুচিরা ইসলামের স্বাক্ষর ছিল। ফান্ড বিবরণীতে আরপিজিসিএলের মহাব্যবস্থাপক (অর্থ) মো. বাবর আলী ও ব্যবস্থাপক (বিল ও রেভিনিউ) মো. নাজমুল হক মুরাদের স্বাক্ষর মিলেছে তদন্তে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কর্ণফুলী টানেলের নিরাপত্তায় ডগ স্কোয়াড চায় পুলিশ
পরবর্তী পোস্ট
মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী অভিযানের উদ্বোধন জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে...

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা...

আগস্ট ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting