দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৩
লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...
রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...
পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে
পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...
আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...
খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...
গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ
দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন: সড়ক অবরোধ ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন: সড়ক অবরোধ ও স্মারকলিপি প্রদান

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬ ০ কমেন্ট 23 ভিউস
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্যামনগর  পৌরসভা বাতিল করে সংশ্লিষ্ট এলাকাগুলোকে পুনরায় ইউনিয়ন পরিষদের আওতায় ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। কর্মসূচিতে শত শত মানুষের সমাগম ঘটে। এ সময় পৌরসভা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা।
বুধবার (২০ সেপ্টেম্বর) শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি ও উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সার্বিক সহযোগিতায় ছিল অনলাইন নিউজ পোর্টাল ভয়েজ অফ সুন্দরবন।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে পৌরসভা বাতিলের দাবিতে স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামনগর একটি উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও দারিদ্র্যের কারণে এখানকার অধিকাংশ মানুষ নানা সংকটের মধ্যে জীবনযাপন করেন। এর মধ্যে পৌরকর, ট্যাক্স ও বিভিন্ন নাগরিক সেবার অতিরিক্ত ব্যয় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
বক্তারা আরও বলেন, শ্যামনগর পৌরসভা গঠনের ফলে ভুরুলিয়া ইউনিয়নের একটি অংশ এবং ঈশ্বরীপুর ইউনিয়নের একটি অংশ পৌর এলাকার অন্তর্ভুক্ত হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কাঠামো ও জনসাধারণের মধ্যে নানা সমস্যা তৈরি হয়েছে। তাই বাস্তবতা বিবেচনা করে ওই এলাকাগুলোকে পুনরায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের আওতায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি এসকে সিরাজ বলেন, “শ্যামনগরের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানা প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করে আসছেন। তাদের ওপর বাড়তি পৌরকর ও বিভিন্ন ফি চাপিয়ে দেওয়া হলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যায়। আমরা চাই, সংশ্লিষ্ট এলাকার বাস্তবতা, মানুষের মতামত ও আর্থিক সক্ষমতা বিবেচনা করে পৌরসভার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।”
তিনি আরও বলেন, “পৌরসভা বাতিলের দাবি কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নয়; এটি সাধারণ মানুষের অধিকার ও স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি গাজী আশরাফুল ইসলাম বলেন, “শ্যামনগর একটি প্রত্যন্ত উপকূলীয় এলাকা। এখানে অনেক মানুষ এখনো মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত। পর্যাপ্ত ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও অন্যান্য সেবা নিশ্চিত না করে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো অযৌক্তিক।”
তিনি বলেন, “আমরা চাই, সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত করা হোক। পৌরসভা জনগণের জন্য কতটা উপযোগী, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের স্বার্থে শ্যামনগর পৌরসভা বাতিল করে এলাকাগুলোকে পুনরায় ইউনিয়ন পরিষদের আওতায় ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”
ইউএনওর কাছে স্মারকলিপি
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌরসভা বাতিলের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে শ্যামনগর পৌরসভা গঠনের ফলে সৃষ্ট সমস্যাগুলো তদন্ত, সংশ্লিষ্ট এলাকার বাস্তবতা যাচাই এবং পৌরসভাটি জনগণের জন্য উপযোগী কি না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা জানান, পৌরসভা বাতিলের দাবিতে এর আগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, সাংবাদিক সম্মেলন ও দলিল লেখকদের কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ এবং উচ্চ আদালতে রিটের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে তারা জানান।
কর্মসূচিতে উপজেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি, উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন অবিলম্বে পৌরসভা বাতিল না হলে তারা লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার
পরবর্তী পোস্ট
দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি

রিলেটেড পোস্ট

উচ্চশিক্ষিত ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় শিরিনা খাতুন

সেপ্টেম্বর ২০, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

শ্যামনগরে স্ত্রীকে কুপিয়ে জখম: স্বামী আটক

সেপ্টেম্বর ১৯, ২০২৬

ভারতীয় জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ সুন্দরবন, আতঙ্কে জেলে-বাওয়ালিরা

সেপ্টেম্বর ১৮, ২০২৬

পরিবেশ রক্ষায় শ্যামনগরের সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

বিআরটিসি বাসের চাকায় পিষ্ট, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ঘুরে দাঁড়াতে কি পারবে এমপি নজরুল?

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting