দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৫৫
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে অনির্বাণ সংস্থা’র...
অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা
কলারোয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে...
গাবুরা’য় অবৈধ ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান
মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে কৃষকদের মাঝে উন্নত...
সাংবাদিক মোহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল...
পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করায় স্ত্রীকে মারপিট ও খুন জখমের হুমকির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১২, ২০২১
অক্টোবর ১২, ২০২১ ০ কমেন্ট 317 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরের যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিট ও হত্যা চেষ্টার পর স্বামীর বিরুদ্ধে স্ত্রী আদালতে মামলা দায়ের করায় স্বামী রফিকুল ইসলাম ভাড়াটিয়া লোকজন নিয়ে স্ত্রীকে মারপিট ও খুন জখমের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার পূর্বকৈখালী গ্রামের রুহুল আমিনের কন্যা মোছা: নুর বানু। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ভাড়াবাড়িতে বসবাস করছেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ২৪/৫/২০০৯ তারিখে ২০ হাজার টাকা দেন মোহর ধার্যে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলীপুর সড়কখালী গ্রামের মোহাম্মাদ আলী গাজীর পুত্র রফিকুল ইসলামের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক আমার বিয়ে হয়। বিয়ের পর তার ঔরশে আমার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। বিয়ের কয়েকবছর পর থেকে আমার স্বামী রফিকুল ইসলাম বিভিন্ন সময়ে আমার পিতার কাছে যৌতুক দাবি করতে থাকে। আমার পিতা একটি বেসরকারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরীর কাজ করেন। যে কারণে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা আমার পিতার পক্ষে দেওয়া অসম্ভব হয়ে পড়ে। তারপরও বিভিন্ন সময়ে তার দাবি মেটানোর চেষ্টা করেছেন আমার পিতা। তিনি আরো বলেন, গত ১২/৯/২০২১ তারিখে স্বামী রফিকুল আমার বাবার কাছ থেকে ১লক্ষ টাকা যৌতুক আনার আমাকে চাপ সৃষ্টি করে। আমি পিতার কাছ টাকা আনতে রাজি না হওয়ায় আমার স্বামী আমাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এসময় আমার স্বামী আমাকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে এবং ঘরে তালা লাগিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। কোন উপায় না পেয়ে আমি পিতার বাড়িতে চলে আসি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে আদালতে একটি মামলা দায়ের করি। মামলার বিষয়ে অবগত হয়ে স্বামী রফিকুল ইসলাম ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাকে মারপিট করে। মামলা তুলে নিতে বর্তমানে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। মামলা তুলে না নিলে আমার ছোট ছোট ভাইদের মিথ্যা মামলা জড়িয়ে হয়রানি করবে মর্মেও হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। বর্তমানে তার হুমকিতে আমি এবং আমার পিতার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভ‚গছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় একজন অসহায় নারী হিসেবে যৌতুকলোভী স্বামী রফিকুল ইসলামের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর পিতা রুহুল আমিন, মাতা মঞ্জুয়ারা বেগম, একমাত্র শিশু সন্তান লামিয়া সুলতানা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শুরু হয়েছে শারদীয়া দুর্গোৎসব, আজ মহাসপ্তমী
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক দোকানঘর একাধিক ব্যক্তির কাছে বিক্রয় ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে...

জুলাই ৭, ২০২৬

গাবুরা’য় অবৈধ ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান

জুলাই ৭, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে কৃষকদের মাঝে উন্নত...

জুলাই ৭, ২০২৬

সাংবাদিক মোহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল...

জুলাই ৭, ২০২৬

শ্যামনগর উপজেলা ক্যামপাসে ১৪ লাখ টাকার ব্যাপক অনিয়ম...

জুলাই ৭, ২০২৬

সাতক্ষীরা-ভেটখালী সড়কে দীর্ঘ যানজট, ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে...

জুলাই ৬, ২০২৬

৫. শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ীকে চাঁদা দাবীতে হামলা

জুলাই ৬, ২০২৬

শ্যামনগরে পাউবো’র বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, প্লাবনের শঙ্কায় ৪০...

জুলাই ৬, ২০২৬

শ্যামনগরে নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি, আতঙ্কে এলাকাবাসী

জুলাই ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting