দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩০
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

পাটকেলঘাটায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক দোকানঘর একাধিক ব্যক্তির কাছে বিক্রয় ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১২, ২০২১
অক্টোবর ১২, ২০২১ ০ কমেন্ট 309 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটায় লাল সবুজ সমিতির টাকা আত্মসাতকারী সাবেক ছাত্রলীগ নেতা কর্তৃক এক দোকানঘর একাধিক ব্যক্তির কাছে বিক্রয় করে ক্রেতাদের বিরুদ্ধে খুন জখমের হুমকি, মিথ্যাচার এবং সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের অঅয়োজন করেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামের সুশান্ত বিশ^াসের ছেলে ভুক্তভোগী বাসুদেব বিশ^াস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা উপজেলা পুটিয়াখালী মৌজায় এস এ ১২৩২ দাগে ৬ শতক সম্পত্তির মালিক পাটকেলঘাটার বড়বিলা গ্রামের নজরুল ইসলামের পুত্র মশিউর আলম সুমন। সুমন উক্ত সম্পত্তিসহ সেখানে নির্মিত দোকারঘরটি বিক্রয়ের জন্য ইচ্ছা প্রকাশ করলে আমি ও আকবর আলী বাজারদর অনুযায়ী ৪০লক্ষ টাকায় চুক্তি বদ্ধ হই। দোকানঘরসহ উক্ত সম্পত্তি ক্রয়ের জন্য বিগত ২৪/০৬/২০২০ ইং তারিখে ১৩ জন সাক্ষীর স্বাক্ষরসহ ৩৫ লক্ষ টাকায় বায়নাপত্র সম্পাদন করা হয়। এরপর থেকে উক্ত দোকানঘরসহ উক্ত সম্পত্তি আমাদের দখলে রয়েছে। এরই মধ্যে সুচতুর সুমন তার নামীয় উক্ত সম্পত্তি গোপনে তার মা ফজিলা খাতুনের নামে একটি হেবানামা দলিল করে দেন। এরপর তার মাকে দিয়ে উক্ত বিক্রিত সম্পত্তি পুনরায় পাটকেলঘাটা বাজারস্থ ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মালিক শীবপদ ঘোষের নিকট চলতি বছরের ৬ অক্টোবর তারিখে ৪৮ লক্ষ টাকায় বিক্রি করেন।

তিনি বলেন, আমাদের দখলে থাকা উক্ত সম্পত্তিতে নির্মিত দোকানঘরটি গত ১০অক্টোবর তারিখে সংস্কার কাজ শুরু করলে উল্লেখিত মশিউল আলম সুমন, আকবর খান, জুয়েলসহ কতিপয় ব্যক্তিরা লাটি সোটা ও লোহার রড নিয়ে সেখানে এসে জখম ও হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকেন এবং দোকানঘর অন্যত্র বিক্রয় করেছে মর্মে আমাদেরকে জানান। অথচ সুমন যখন আমাদের কাছে সম্পত্তি বিক্রয় করে তখন উক্ত সম্পত্তি তার নিজ নামেই ছিলো।

তিনি আরো বলেন, সমিতির কোষাধ্যক্ষের দায়িত্ব রেজুলেশনের মাধ্যমে সুমনের উপর অর্পন করা হয়। সুমনের এক সময় কিছু না থাকলেও লাল সবুজ সমবায় সমিতিতে বিগত ১৮/০৭/১৭ সালে যোগদানের পর থেকে সম্পদের পাহাড় গড়তে থাকেন। সমিতির টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে তিনি কোটিপতি বনে গেছেন। সমিতির ফান্ড থেকে ৪৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার খবর ছড়িয়ে পড়লে রাতের আধারে সমিতির প্রয়োজনীয় খাতাপত্র অফিসের আলমারী থেকে চুরি করে সুমন বাড়িতে নিয়ে যান। সুমন তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বড়বিলা গ্রামের আবির, রেজাউল ও আক্তারের ডিডকৃত ২শ বিঘার ঘের জোরপূর্বক দখল করে নেন। এছাড়াও সুমন এলাকায় একটি ক্যাডার বাহিনী গড়ে তুলে মাদক, জুয়া, দালালী, মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানী করছেন সাধারন নীরিহ মানুষকে। তিনি ধানদিয়া, সরুলিয়া, মাগুরা, খলিষখালী, জালালপুরসহ অধিকাংশ ইউনিয়ন থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন কমিটি দেওয়ার নাম করে ছাত্রলীগ কর্মীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, সন্ত্রাসী, চাঁদাবাজীর কারনে চলতি বছরের ১৮জুলাই সাতক্ষীরা প্রেসক্লাবে এলাকাবাসী সংবাদ সম্মেলন ও ১৮ জুলাই তারিখে মানবন্ধন করেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একাধিক সাধারণ ডায়েরি, মামলা ও অভিযোগ রয়েছে। এছাড়া তিনি প্রকাশ্যে আমার ও আমার লোকজনদের খুন জখম, গুম ও ৩ লক্ষ টাকা চাঁদা দাবীসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। এসব অপকর্ম ঢাকতে এবং বিক্রিত সম্পত্তি পুনরায় বিক্রয় করে তা বৈধ করার উদ্দেশ্যে একটি মিথ্যা কাল্পনিক নাটক সাজিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে ১০ অক্টোবর একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে সুমনের মা ফজিলা খাতুন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় বায়নাকৃত দোকানঘরসহ উক্ত সম্পত্তি দ্রæত রেজিস্ট্রি করে দেওয়া এবং সন্ত্রাসী সুমনসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করায় স্ত্রীকে মারপিট ও খুন জখমের হুমকির অভিযোগ
পরবর্তী পোস্ট
তালায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা, আজ সপ্তমী

রিলেটেড পোস্ট

ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...

মে ১৬, ২০২৬

কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম

মে ১৬, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

মে ১৩, ২০২৬

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...

মে ১২, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...

মে ১২, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু পেশাদার...

মে ১১, ২০২৬

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে সাতক্ষীরায় “জাতীয়...

মে ১১, ২০২৬

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...

মে ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting