দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৪
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...
দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন...
আশাশুনিতে সংঘবদ্ধ হামলার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে...
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে মুন্সীগঞ্জ বাস টার্মিনালের অভাবে ভূগছে বাস মালিকরা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৫, ২০১৯
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ০ কমেন্ট 287 ভিউস

সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা খুলনার একটি নাম করা স্পট হলো শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ বাস স্টান্ড। এখান থেকে প্রতিদিন বি,আর,টিসিসহ অর্ধশাতাধিক গাড়তে যাত্রীরা কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, শরিয়তপুর, বরিশালসহ বিভিন্ন গন্তব্য স্থানে চলে যান। আবার ঐ সমস্ত স্থান থেকে প্রতিদিন মুন্সীগঞ্জের উদ্দেশ্যে শতাধিক বাস চলে আসে যাত্রী নিয়ে। কিন্তু বাস টার্মিনালের অভাবে বাস মালিকরা ভুগছে আজ কয়েক যুগ। টার্মিনালের অভাবে বাস মালিকের গাড়ী পার্কিং করতে হয় সি,এন্ড,বি রাস্তার দুপাশে। যার কারনে বাস মালিক, যাত্রী সাধারণ ও এলাকার সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘদিন চলে আসছে। বহুবার পত্র-পত্রিকায় লেখা-লেখি বা সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েও কোন সুফল মিলছে না। বছর যতই যাচ্ছে মুন্সীগঞ্জ বাস স্টান্ডের জানজট মারাত্মকভাবে ততই বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রতিদিন যাত্রী পরিবহন বাসসহ পর্যাটন বিনোদনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত বাস আসছে। সেগুলোও একইভাবে রাস্তার পাশে সারিবদ্ধভাবে পার্কিং করা হচ্ছে। এতে করে ঐ স্থানে সাধারন পথচারীদের ঝুঁকির মধ্যে পথ চলতে হয়। গতকাল সরেজমিনে মুন্সীগঞ্জ বাস স্টান্ডে গিয়ে একাধিক বাস মালিক ও প্রত্যক্ষদর্শীর মুখদিয়ে শোনা যায়, ১৯৯০ সাল থেকে বাই রোডে বাস সার্ভিস চালু করে ২০০০ সাল পর্যন্ত জন সংখ্যার হার একটু কম থাকায় বাস চলাচল একটু ধীর গতি ছিলো। ২০০১ সাল হতে প্রতি ২০মিনিট পর পর মুন্সীগঞ্জ বাস স্টান্ড থেকে বিভিন্ন গন্তব্য স্থানে বাস চলে যায় আবার একই সময়ের ধারায় উক্ত স্টান্ডে বিভিন্ন স্থান থেকে বাস চলে আসে। তা ছাড়া ৪টি বিআরটিসি প্রতিদিন খুলনা, বলিশাল, গোপালগঞ্জ, শরিয়তপুর চলাচল করছে। কিন্তু মুন্সীগঞ্জ বাস স্টান্ডে হলোনা আজ পর্যন্ত একটি বাস স্টান্ড। গতকাল কথা হয় বাস মালিক সমিতির এক শীর্ষ নেতা ফরিদ হোসেনের সাথে। তিনি জানান, দেশ এখন উন্নয়নের মহা সড়ক। সেই হিসেব করলে শ্যামনগর থানার মুন্সীগঞ্জ দেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে বাস টার্মিনাল হওয়া তো একটি ছোট ব্যাপার। আমার মনে হয় অতি দ্রুত সরকার এখানে একটি বাস টার্মিনাল করবেন। এ আশা আমরা দীর্ঘ্য দিন ধরে করে আসছি। সর্বশেষ গতকাল সকাল ১১টারদিকে এই প্রতিবেদকের সাথে কথা হয় সাতক্ষীরা-৪ আসনের এমপি এস,এম জগলুল হায়দারের সাথে। তিনি বলেন, মুন্সীগঞ্জ বাস টার্মিনালের দাবী মানুষের দীর্ঘদিনের। এটা আমারও দাবী। কারণ এলাকার জনগণের দৃষ্টিআকর্শিত কাজ করলে তা জনগন চীর দিন স্বীকার করবে। মুন্সীগঞ্জ বাস স্টান্ডের বিষয়ে সরকারে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের সাথে চিঠি চালাচালি চলছে। জোর চেষ্টা করছি, অচিরেই মুন্সীগঞ্জ বাস স্টান্ডে একটি বাস টার্মিনাল নির্মান করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডেঙ্গু মোকাবেলায় টেকসই পরিকল্পনার মাধ্যমে সাতক্ষীরাকে মডেল বানাতে চাই-ডিসি মোস্তফা কামাল
পরবর্তী পোস্ট
সততা ও নিষ্ঠার সাথে কাজ করছেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting