দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:১৯
হলুদ সাংবাদিকতা ও চরিত্রহনন নিয়ন্ত্রণে আইন হচ্ছে: সাতক্ষীরায়...
শ্যামনগরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা
আবাদের হাটে আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়ন নাগরিক সমাজের...
ইয়েলো জার্নালিজম ও মানুষের চরিত্রহনন নিয়ন্ত্রণে ব্যবস্থা হচ্ছে-...
দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার
দেবহাটা সদর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত মডেল...
দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়নকে আধুনিক ও মডেল...
সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি
পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে মাদকবিরোধী আলোচনা সভা

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৩০, ২০২৬
জুলাই ৩০, ২০২৬ ০ কমেন্ট 87 ভিউস

আয়ুব আলী: আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি ও মাদক মুক্ত সমাজ গড়ি। যুব সমাজ রক্ষা করি, মাদক মুক্ত দেশ গড়ি, আপনার সচেতনতাতেই বাঁচতে পারে একটি প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১শে জুলাই) বিকাল ৪টায় সুন্দরবন বাজার প্রাঙ্গণে মুন্সীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে মাদক বিরোধী আলোচনা ও সচেতনমুলক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাসেম মোড়ল; উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক সরদার; সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন এবং সমাজসেবক ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাহারাত সরদার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আবু কওছার সরদার। মুন্সিগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান; মুন্সিগঞ্জ ইউনিয়ন সাবেক ছাত্রদল নেতা ও বিএনপি কর্মী মোঃ আবু হামজা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— মোঃ মহিদ গাজী; মোঃ নজরুল গাজী; মোঃ হাবিবুর রহমান; মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম; মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান সরদার; সাবেক সেনা সদস্য মোঃ মিজানুর রহমান মোড়ল এবং মোঃ মিজানুর রহমান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘মাদক নির্মূলে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিক সবার সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।’

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

বিশেষ অতিথি মোঃ আবুল কাসেম মোড়ল বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের পথেও বড় বাধা সৃষ্টি করে।’ তিনি মাদক প্রতিরোধে সামাজিক ঐক্য ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান এবং তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার ও সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
 সংসদে নজরুলকে মুক্তিযোদ্ধা বলায় শ্যামনগরের মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
পরবর্তী পোস্ট
বুধহাটায় ব্যাংককর্মীর বাইক চুরি: যন্ত্রাংশসহ গ্রেপ্তার ৩

রিলেটেড পোস্ট

হলুদ সাংবাদিকতা ও চরিত্রহনন নিয়ন্ত্রণে আইন হচ্ছে: সাতক্ষীরায়...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

শ্যামনগরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

সেপ্টেম্বর ১৩, ২০২৬

ইয়েলো জার্নালিজম ও মানুষের চরিত্রহনন নিয়ন্ত্রণে ব্যবস্থা হচ্ছে-...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  

সেপ্টেম্বর ১৩, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...

সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting