দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:১৮
সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির
সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে পাউবো বাধে ভাঙন : লাখো মানুষ আতঙ্কে

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩, ২০১৯
সেপ্টেম্বর ৩, ২০১৯ ০ কমেন্ট 555 ভিউস

সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় ৫ নং পোল্ডারের আওতায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। তীব্র বেড়িভাধ ভাঙনের কারনে উপকূলীয় এলাকায় লাখো মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার রাত ২ টার দিকে চুনা নদীতে হঠাৎ জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় চুনার ক্লোজারে ভাঙন শুরু হয়। মহুর্তেই শতাধিক ফুট বাধ নদীতে ধসে পড়ে পানি লোকালয়ে প্রবেশ করে স্থানীয়রা জানায়। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, ভাঙন সম্পর্কে পাউবো কর্র্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়ার পরেও কাজের কাজ কিছু হয়নি। পাউবো কর্তৃপক্ষের দায়সারা কর্মকান্ডের কারনে ভাঙনের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ বাধ টেকসই ভাবে নির্মিত না হলে যেকোন মহুর্তে বিস্তৃর্ন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। সংশ্লিষ্ট পাউবো সেকশান অফিসার (এসও) শাহানাজ পারভীন ভাঙনের সত্যতা নিশ্চিত করে বলেন- তাৎক্ষনিকভাবে স্থানীয় জনগণের সহায়তায় ভাঙন কবলিত স্থান বাধা হয়েছে। পাউবো নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের ও উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি জানান। এদিকে উপজেলার উপকূলীয় ৯ টি ইউনিয়নের চেয়ারম্যানরা জানিয়েছে অস্বাভাবিক জোয়ারের কারনে তাদের প্রতিটি ইউনিয়নে একাধিক স্পটে নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুুদুর রহমান জানান, তার ইউনিয়নে লেবুবুনিয়া, পার্শ্বেমারী, ডুমুরিয়া, হরিসখালী ও চকবারর অবস্থা খুবই আশঙ্কাজনক। পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. আতাউর রহমান জানান, তার ইউনিয়নের ঝাপা, কামালকাটি, পাখিমারা, খুটিকাটা, গড়কুমারপুর ও চন্ডীপুরের অবস্থা খুবই খারাপ। যেকোন সময় প্লাবিত হয়ে মানুষের জান মালের ক্ষতি হতে পারে। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, তাই ইউনিয়নের ঘোলা, ঝাপা, বেড়ালক্ষি ও কুটিকাটার অবস্থা খুবই খারাপ। আটুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, তার ইউনিয়নে বড়কুপট, বেড়ালক্ষি ও চুনার বাধে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ মন্ডল জানান, তার ইউনিয়নের পাউবোর বেড়িবাধের দুর্গবাটি, ভামিয়া, পোড়াকাটলা, বুড়িগোয়ালিনী, দাতিনাখালী ও চুনার বাধের একাধিক ¯’ানে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল জানান, তার ইউনিয়নের পূর্ব কালিনগর, দক্ষিন কদমতলা, মথুরাপুর, সিংহড়তালি, চুনকুড়ি, মরাগাং ও টেংড়াখালীতে খুবই খারাপ অবস্থা। সেএলাকায় মানুষের মধ্যে নদী ভাঙন আতঙ্ক বিরাজ করছে। রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন জানান, গোলাখালি ওটেংড়াখালী পাউবো বেড়িভাধ খুবই নাজুক অবস্থা। কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানিয়য়েছেন তার ইউনিয়নের কৈখালী ফরেস্ট ও বিজিপি ক্যাম্প হতে গোটা কালিন্দী নদীর কিনার দিয়ে পাউবো ভেড়িবাধের ঝুঁকিপূর্ন অবস্থ রয়েছে। যেকোন সময় বাধ ভেঙ্গে জান মালের ব্যপক ক্ষতি সাধন হতে পারে। সংশ্লিষ্ট আসনের এমপি এসএম জগলুল হায়দার বলেন, ক্ষতিগ্রস্থ বেড়িবাধ মেরামতের পাউবো কর্তৃপক্ষকে বলা হয়েছে। এছাড়া একটি টেকসই মজবুত উপকূলীয় পাউবোর বেড়িবাধ নির্মানের জন্য সরকার দ্রুত কাজ করে যাচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রিলেটেড পোস্ট

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির

জুন ১০, ২০২৬

সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার

জুন ১০, ২০২৬

শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...

জুন ৯, ২০২৬

ধ্বংসাত্মক কার্যকলাপে ঝুঁকিতে স্লুইজ গেট বিস্তীর্ণ এলাকা প্লাবিত...

জুন ৭, ২০২৬

শ্যামনগরে কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল...

জুন ৭, ২০২৬

লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের...

জুন ৬, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে এক ব্যক্তি ও দুটি গরুর মৃত্যু

জুন ৬, ২০২৬

শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রি-মুখী সংঘর্ষ ,আহত- ৮

জুন ৫, ২০২৬

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় আমিনুর...

জুন ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting