দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৮
সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন
‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে ডজন মামলার আসামী হুমায়ুনকে ধরতে গিয়ে গলায় হাত ঝুঁলেছে এসআই এর

কর্তৃক kobirubel.satnadee জুন ৪, ২০২০
জুন ৪, ২০২০ ০ কমেন্ট 374 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানিকখালি গ্রামের হুমায়ুন কবির নামের এক আসামীকে গ্রেফতারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তোলপাড় চলছে গোটা শ্যামনগর উপজেলাজুড়ে। আসামীর নিজস্ব বাহিনীর হামলায় এসআই আব্দুর রাজ্জাকের হাত ঝুঁলেছে গলায় এমন অভিযোগ এসআইয়ের। তবে আসামীর স্বজনদের পাল্টা অভিযোগ, পুলিশই হামলা চালিয়েছে গ্রামবাসীর উপর। আর শ্যামনগর থানার ওসি বলছেন, ধস্তাধস্তি হয়েছে।

গত মঙ্গলবার বেলা একটার দিকে শ্যামনগর উপজেলার মানিকখালি গ্রামে এ ঘটনা ঘটে। হুমায়ুন কবিরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় আহত হয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এসআই আব্দুর রাজ্জাক। বুধবার তিনি হাসপাতাল ত্যাগ করেছেন।

শ্যামনগর থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, মানিকখালি গ্রামের আবুল হোসেনের ছেলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা থানা পুলিশের একটি টিম গ্রেফতারে অভিযানে গেলে আতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। আমার বাম হাতের জয়েন্ট থেকে হাড় সরে গেছে। হাসপাতাল থেকে হাত ব্যান্ডেজ করে দিয়েছে। ঝুলিয়ে রাখতে হবে। গতকাল বুধবার হাসপাতাল থেকে থানায় ফিরে এসেছি।

ঘটনার বিবরণে তিনি বলেন, হুমায়ুনের বিরুদ্ধে হওয়ার একটি মামলার তদন্তকারী কর্মকর্তা আমি নিজেই। এছাড়া পৃথক আরেকটি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আইনুদ্দীনসহ থানার এসআই নুর কামাল, এএসআই বিল্লাল হোসেন, কন্সটেবল রিপন হোসেনকে নিয়ে গ্রেফতারের জন্য অভিযানে যায়। হুমায়ুনের বিরুদ্ধে এক ডজনেরও বেশী মামলা রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা নং ৩২, তারিখ ১৮.০৫.২০ ইং ও মারপিটের মামলা নং ৫ তারিখ ০৫.০৫.২০ ইং এই দুই মামলায় হুমায়ুন কবির পলাতক ছিল। গ্রেফতার করে থানায় ফিরে আসার সময় হুমায়ুনের বাহিনৗ ও আতœীয়-স্বজনেরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহা বলেন, এসআই আব্দুর রাজ্জাকের ইনজুরির বিষয়টি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। বিস্তারিত পরে জানাতে পারবো।

এদিকে, আটক হুমায়ুন কবিরের ভাগ্নে আসাদ বাবু জানান, মামা সমাজসেবক মানুষ। এলাকার মানুষরা তাকে খুব ভালোবাসেন। যার কারণে পুলিশ তাকে গ্রেফতার করলে এলাকার মানুষ গ্রেফতারের কারণ জানতে চায়। থানায় নিয়ে যেতে বাঁধা দেয়। এ সময় পুলিশ সদস্যরা গ্রামবাসীর উপর হামলা চালায়। কয়েকজন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এখন পুলিশ বলছে, গ্রামবাসী পুলিশের উপর হামলা চালিয়েছে।

এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, মামলার আসামী হুমায়ুনকে গ্রেফতারকালে স্বজনেরা রাখার চেষ্টা করেছিল। ছিনিয়ে নিতে চেয়েছিল। কিন্তু পুলিশের টিম তাকে গ্রেফতার করে নিয়ে আসে। সেখানে পুলিশের সাথে আসামীর স্বজনদের ধ্বস্তাধস্তি হয়েছে। গ্রেফতারের পর আসামী হুমায়ুনকে আদালতে পাঠানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
র‌্যাব-৬, কর্তৃক ১০৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ১
পরবর্তী পোস্ট
আশপাশে কতজন করোনা রোগী আছে জানিয়ে দেবে স্মার্টফোন !

রিলেটেড পোস্ট

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৬

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting