
আব্রাহাম লিংকন :শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কলবাড়ি টু নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের একমাত্র চলাচলের পিচের রাস্তা,নুতন রাস্তা মোড় সংলগ্ন পিচ রাস্তায় ভাঙন রোধে পাইলিং কাজ সংস্কার করা হয়।
এই বুড়িগোয়ালিনী ইউনিয়নে একটি সমৃদ্ধশালী ইউনিয়ন এখানে রয়েছে সড়ক পথে সুন্দরবন দেখা সহ চিংড়ি মাছ চাষ সহ বর্তমানে নরম কাঁকড়া চাষ গড়ে উঠেছে। আকাশলীনা ইকোপার্ক রয়েছে ১৭ বিজিবি ব্যাটালিয়ন, নৌ থানা, টুরিষ্ট পুলিশ ফাঁড়ি, সাতক্ষীরা ফরেষ্ট রেঞ্জ অফিস। এসময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম সহ স্থানীয় এলাকাবাসী।

