দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৮
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৫, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬ ০ কমেন্ট 9 ভিউস

আব্দুর রহমান: সাতক্ষীরার শ্যামনগরে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের
চার সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের দুই নারী সদস্যকে শ্লীলতাহানির
চেষ্টা এবং এক নারীকে পেটে আঘাত করারও অভিযোগ করা হয়েছে। আহত কয়েকজন বর্তমানে শ্যামনগর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের
গংআটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, বসতবাড়িতে যাতায়াতের
একটি পথ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে ওই
পথের মাটি কেটে সরিয়ে ফেলা, সেখানে চারা রোপণ, বেড়া দেওয়া ও টয়লেটের হাউজ নির্মাণের চেষ্টা
করা হলে পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা মারামারিতে
গড়ায়। পরিবারের অভিযোগ, হামলার সময় মো. আলাউদ্দিন (৫৪) নামের এক ব্যক্তিকে লোহার রড, কোদালের
আছাড় ও লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে
মাথায় কয়েকটি সেলাই দিতে হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর হাত ও শরীরের বিভিন্ন
স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে বলে স্বজনেরা দাবি করেছেন। আলাউদ্দিনকে রক্ষা করতে তাঁর ভাই বিল্লাল
এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর হাতের বাহুতে গুরুতর আঘাত
লাগে। এ ছাড়া পরিবারের দুই নারী সদস্য হাসিনা ও করিমুন্নেছা স্বজনদের রক্ষা করতে এগিয়ে গেলে
তাঁদের সঙ্গে অশালীন আচরণ এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের
সদস্যরা। তাঁদের পরনের কাপড় ধরে টানাটানি ও শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করা হয় বলেও
তাঁরা দাবি করেন। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এক নারীকে মারধরের সময় তাঁর পেটে
আঘাত করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নারীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে পরিবারের সদস্যরা জানান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শ্যামনগর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারের
সদস্যদের দাবি, চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই তাঁদের ওপর হামলা করা হয়েছে। তাঁরা
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হামলার
অভিযোগে মহররম সরদার, আব্দুল্যাহ সরদার, এমদাদুল হক, আব্দুল্যাহ আল মামুন, আব্দুর রউফ, আব্দুর নূর,
আছাদুল ইসলাম, শাহাজান সরদার, হাসেম সরদার, আশরাফ সরদার, কাশেম সরদার, হাবিবুল্যাহ সরদার,
মোসলেম সরদার, মোশাররফ হোসেন, মজিবার রহমান, সুমন হোসেন, মারুফ হাসান, মনোয়ারা, মনু,
ময়না খাতুন ও আমজেদ সরদারের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিষয়টি সমাধানের
পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে মনির সভাপতি, লিটন সম্পাদক

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার পাইলিং...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting