দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৭
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে অপরিকল্পিত পোল্ট্রি ফার্মে পরিবেশ দূষণের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১০, ২০২১
আগস্ট ১০, ২০২১ ০ কমেন্ট 348 ভিউস

আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরের ভূরুলিয়াতে অবৈধভাবে পোল্ট্রি ফার্ম তৈরি করে পরিবেশ দূষণ করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের চালতেঘাটা বাজার সংলগ্ন সাবেক চেয়ারম্যান লিয়াকাত আলি ও মুজিবুর রহমান এর স্ত্রী হালিমা বেগম অপরিকল্পিতভাবে মুরগির ফার্ম তৈরি করেছে। যার ফলে দুর্গন্ধের কারণে বাতাস ভারী হয়ে ওঠে। বাজার সংলগ্ন হওয়ায় ব্যবসায়ী ও পথচারীদের ব্যাপক ভাবে দুর্গন্ধ পোহাতে হয়।
স্থানীয় লুৎফর রহমান জানান, আমাকে এলাকাছাড়া করার জন্য আমার ঘরের পাশেই অপরিকল্পিতভাবে পোল্ট্রি ফার্ম তৈরি করেছে, যার ফলে আমার বসবাস করা দুর্বিষহ হয়ে পড়েছে। এলাকার মানুষের চলাচলের ব্যাপক ক্ষতি হচ্ছে, পোল্ট্রি ফার্ম এর পাশে একটি মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ রয়েছে। মসজিদের মুসল্লিদের ফার্মের দুর্গন্ধের কারণে যাতায়াতে ব্যাপক অসুবিধা হয়। ঘরে বাস করতে এত বেশি অসুবিধা হয় যে, প্রচন্ড দুর্গন্ধের কারণে ঘরবাড়িতে টিকতে পারা দুস্কর হয়ে পড়ে। তখন বাড়িতে সুগন্ধি ধূপ জ্বালিয়ে থাকতে হয়। এমনকি মাঝেমধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বাড়ির লোকজনের। প্রচন্ড দুর্গন্ধের কারণে আমার বাড়িতে কোনো মেহমান বা লোকজন আসতে চায়না।
তিনি আরো জানান, স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন কে জানিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। একই ঘটনায় এলাকাবাসীর পক্ষে আব্দুল্লাহ মোল্লা
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয় লিখিত অভিযোগ করেও এখনো পর্যন্ত কোনো ফায়দা হয়নি। প্রচন্ড দুর্গন্ধের কারণে এলাকা ব্যাপকভাবে পরিবেশের দূষণ হয়।
এ ব্যাপারে ফার্মের মুরগি চাষী সালিয়া বেগমের কাছে অপরিকল্পিত ও অবৈধভাবে মুরগি চাষের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ আসার পরেও কার্যক্রম পরিচালনা করছেন সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান সাহেব কি ব্যবস্থা করেছে আমি জানিনা, তবে নোটিশের জবাব প্রস্তুত করা হয়েছে এখনও জমা দেয়া হয়নি, তিনি ঢাকা থেকে ফিরে এসে অফিসে যোগাযোগ করবে।
সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর অফিসে কথা হলে জানান, আমাদের অফিসের থেকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য ০৮/০৬/২১ লিখিত ভাবে নোটিশ দেওয়া হয়েছে অমান্য করে যদি আবার কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আবারও নোটিশ প্রদান করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গাবুরায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে মারপিট
পরবর্তী পোস্ট
রাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting