
আইয়ুব আলী, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের হরিনগর অনির্বাণ ক্লাবের আয়োজনে ১৬ দলীয় ক্যারাম বোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্যারাম বোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ অমেদ আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, আবু হামজা, বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, ইউপি সদস্য আব্দুল জলিল, মোঃ জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

