দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৫১
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

শচীনকে ছাড়িয়ে যেতে কোহলিকে টি-টোয়েন্টি ছাড়ার পরামর্শ শোয়েবের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 347 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বিরাট কোহলির বয়স হয়ে গেছে ৩৪। এই বয়সে এসে বেশির ভাগ ক্রিকেটার অবসরের ভাবনা শুরু করে দেন। কিন্তু বাজে সময় কাটিয়ে দিব্যি ব্যাটে রানের ফল্গুধারা ছুটিয়ে চলেছেন ভারতের সাবেক অধিনায়ক। ধাওয়া করছেন ভারতের ব্যাটিং ‘ঈশ্বর’ শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ডকে। পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার মনে করেন, আরও ৬-৮ বছর খেলা চালিয়ে গেলে শচীনের রেকর্ড তার পক্ষে ভেঙে দেওয়া সম্ভব।

শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ডকে অলঙ্ঘনীয়ই মনে করা হতো। তবে বিরাট কোহলি যে গতিতে ছুটছেন তাতে ক্রিকেট ঈশ্বরের এই রেকর্ডটাও আর নিরাপদে নেই বলেই অনেকের মত। যেমন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারের বিশ্বাস, বিরাট কোহলির ক্রিকেটে এখনো দেওয়ার মতো অনেক কিছুই বাকি আছে। তবে ক্যারিয়ার লম্বা করতে হলে তাকে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে আরও বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।

স্পোর্টস টককে তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে কোহলিকে আমি টি-টোয়েন্টি ছেড়ে দিয়ে শুধু টেস্ট ও ওয়ানডের দিকে আরও বেশি করে নজর দিতে বলব। ক্রিজে সে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং আমি মনে করি, টি-টোয়েন্টি অনেক বেশি শক্তি শুষে নেয় এবং তার এখন এটি সঞ্চয় করা জরুরি। যদি সে এটা করতে পারে, তার এখন মোটে ৩৪ এবং সহজেই এখন থেকে আরও ৬ থেকে আট বছর খেলে যেতে পারবে। যদি সে এখন সে আরও ৫০টা টেস্ট খেলতে পারে, খুব সহজেই ২৫টা সেঞ্চুরি হাঁকাতে পারবে।’

বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের চতুর্থ দিনে আহমেদাবাদে প্রায় ৪০ মাসের টেস্ট সেঞ্চুরি খরা কাটিয়ে ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কোহলি, যা তার টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি। শোয়েব তাকে খেলায় আরও বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। চারদিকে তাকে নিয়ে যেসব সমালোচনা চলে, সেসব কানে না তুলে নিজের খেলার দিকে নজর দিতে বলছেন তিনি।

তিনি বলেন, ‘কোহলির খেলা চালিয়ে যাওয়া উচিত এবং যেসব সমালোচনার মুখে তাকে পড়তে হয়, সেসব শোনা বন্ধ করতে হবে। বিরাট ও বাবর উভয়ই আমাদের মহাদেশের অসাধারণ খেলোয়াড়।’

শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ সেঞ্চুরি আছে কোহলির ঝুলিতে। ওয়ানডে ক্রিকেটের আগামী বিশ্বকাপ এ বছরই ভারতের মাটিতে হতে যাচ্ছে। তাই কোহলির কাছে প্রত্যাশাটা একটু বেশিই থাকবে এবং তার হাতে সুযোগ থাকছে শচীনের রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছানোর।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে কোহলি ১ হাজার ২১ দিনের সেঞ্চুরিখরা কাটান। ৬১ বলে ১২২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি। এর আগে তার সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০১৯৮ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে।

এরপর একই বছরের ১০ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯১ বলে ১১৩ রানের ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেটে ১১১৬ দিনের সেঞ্চুরি খরা দূর করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সৌদি আরব ছেড়ে পর্তুগালে ফিরলেন রোনালদো
পরবর্তী পোস্ট
‘অনিয়ম হলে গাইবান্ধার উপনির্বাচনের মতো জাতীয় নির্বাচনও বাতিল করে দেবো’

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting