দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৬
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

রেকর্ড পরিমাণ মুনাফা লঙ্কান ক্রিকেট বোর্ডের

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 374 ভিউস

স্পোর্টস ডেস্ক:

দেশ ঋণে জর্জরিত, যাচ্ছে আর্থিক মন্দার মধ্য দিয়ে। এর মাঝেই রেকর্ড পরিমাণ মুনাফা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২০২২ সালে ৬৩০ কোটি রুপি নিট লাভ হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের। যার মধ্যে প্রায় আড়াইশ কোটি রুপি জাতীয় স্পোর্টস ফান্ড, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যখাতে অনুদান দিয়েছে সংস্থাটি। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ থেমেছে দীর্ঘদিন হলো। কিন্তু ২০২২-এর পুরোটাই নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে দেশটি। এত সমস্যার মধ্যেও ক্রীড়া ক্ষেত্রে ঠিকই সফল ছিল শ্রীলঙ্কা, যা অন্যদের জন্য দৃষ্টান্ত।

২০২১ সালে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিট লাভ হয় ২১০ কোটি রুপি। এক বছরের ব্যবধানে লাভের অঙ্কটা তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ৬৩০ কোটি রুপিতে, যা দেশটির ক্রিকেট বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড। মার্কিন ডলারে যার পরিমাণ প্রায় পৌনে দুই কোটি। মূলত নিজেদের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজন, ঘরোয়া লিগ, স্পন্সর ও আইসিসি-এসিসির লভ্যাংশের অংশ থেকেই এ আয় হয়েছে এসএলসির। গেল বছর এশিয়া কাপেরও আয়োজক ছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। যদিও নিরাপত্তা ইস্যুতে আসর অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে।

বিপুল পরিমাণ এই লাভের সবটাই নিজেদের কোষাগারে জমা রাখেনি এসএলসি। বড় একটা অঙ্ক দিয়েছে অনুদান হিসেবে। সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমেই শ্রীলঙ্কা ক্রিকেটের বরাদ্দ ছিল ১২০ কোটি রুপি। ৯০ কোটি রুপি জাতীয় স্বাস্থ্যখাত ও প্রায় ২৮ কোটি রুপি জাতীয় স্পোর্টস ফান্ডে অনুদান দিয়েছে সংস্থাটি।

এর বাইরে ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন খাতে বিনিয়োগও করেছে এসএলসি। ঘরোয়া ক্রিকেট আয়োজন, হাই পারফরম্যান্স সেন্টার পরিচালনা ও স্কুল ক্রিকেটের জন্য তাদের খরচ হয়েছে ২২৭ কোটি রুপি। দেশে আন্তর্জাতিক সিরিজ আয়োজন ও জাতীয় থেকে সব পর্যায়ের দল পরিচালনা, সিরিজ আয়োজনে তাদের খরচ হয় ৪২০ কোটি রুপি। জেলা ও প্রাদেশিক অ্যাসোসিয়েশনগুলোকে অনুদান দেয়া হয় ৬০ কোটি রুপি। গেল বছর সংকটের মধ্যেও অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে আতিথেয়তা দেয় এসএলসি। তিন ফরম্যাটে ১০টি ম্যাচ খেলে অজিরা। সেই সিরিজ থেকে বড় অঙ্কের অর্থ আয় করেছে এসএলসি। একই বছর পাকিস্তানও অজিদের হোস্ট করে প্রায় ২০০ কোটি রুপি আয় করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাকিব-তামিমের দ্বন্দ্ব, দলে গ্রুপিংয়ের কথা স্বীকার করলেন পাপন
পরবর্তী পোস্ট
হারের দুঃখ ভুলে জয়ে ফিরতে রাতে মাঠে নামছে লিভারপুল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting