দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১:০৪
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

রাস্তার গর্ত মেরামত করতে নেমে পড়লেন হলিউড অভিনেতা”শোয়ার্জেনেগার

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৪, ২০২৩
এপ্রিল ১৪, ২০২৩ ০ কমেন্ট 463 ভিউস

বিনোদন ডেস্ক : শুধু সিনেমার নায়ক বিষয়টি এমন নয় হলিউড অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগারের ক্ষেত্রে। জনহিতকর কাজের জন্য পর্দার বাইরেও নায়ক তিনি। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি এলাকায় তাকে বেলচা হাতে নিয়ে রাস্তার একটি গর্ত ভরাট করতে দেখা গেছে। শোয়ার্জেনেগার তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে এলাকার সবাই রাস্তার এই বিশাল গর্তটা নিয়ে বিরক্ত ছিল, যা তাদের গাড়ি ও বাইসাইকেল নিয়ে চলাচলে সমস্যা সৃষ্টি করছিল। তাই এবার আমি এবং আমার টিম গিয়ে সেই অংশটা ঠিক করেছি। এজন্যেই আমি সবসময় বলি, চলুন অভিযোগ না করি, বরং সমস্যা সমাধানের চেষ্টা করি। হিয়ার ইউ গো!”
গেল মঙ্গলবার এক মিনিটের এই ভিডিওটি পোস্ট করেন শোয়ার্জেনেগার। ভিডিওতে ৭৫ বছর বয়সী অভিনেতাকে ওয়ার্ক বুট, সানগ্লাস পরে কোদাল হাতে নিয়ে কাজ করতে দেখা যায়। এসময় তার সঙ্গে আরও দুজন ব্যক্তি ছিলেন। তারা কোদাল দিয়ে গর্ত ভরাট করায় ব্যস্ত ছিলেন। ভিডিওতে আরও দেখা যায়, কাজ চলাকালীনই এলাকার একজন গাড়ি চালিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন, ‘টার্মিনেটর’ তারকা ও তার টিমকে কাজ করতে দেখে তাদেরকে ধন্যবাদ জানান তিনি। ঐ প্রতিবেশির দিকে তাকিয়ে শোয়ার্জেনেগার বলেন, “আপনাকে এটা নিজেরই করতে হবে। তিন সপ্তাহ ধরে আমি অপেক্ষা করেছি যে কবে এই গর্তটা মেরামত করা হবে। শোয়ার্জেনেগারের একজন মুখপাত্র ড্যানিয়েল কেচেল বলেন, ব্রেন্টউডের বাসিন্দারা এই গর্ত মেরামতের জন্য বারবার অনুরোধ করলেও কর্তৃপক্ষ তা কানে তোলেনি। শীতকালীন ঝড়ে রাস্তার বিভিন্ন অংশে ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছিল। কিন্তু সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সোক্যাল গ্যাস কোম্পানি জানিয়েছে, এটি রাস্তার কোনো সাধারণ গর্ত ছিল না, বরং গ্যাস লাইনের কাজের জন্য তারা এটি খনন করেছিল। এবার শোয়ার্জেনেগার গর্ত ভরাট করে ফেলায় তাদের আবারও তাদের এই গর্ত খুলতে হবে! অর্থাৎ, শোয়ার্জেনেগারের জনহিতকর কাজ হিতে বিপরীত হয়েছে!

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেমসের নতুন গান ”চাঁদরাতে”
পরবর্তী পোস্ট
জয়ার ‘গেরিলা’ যুগ: আজও শিহরিত অভিনেত্রী

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting