দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৩৮
ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...
সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...
রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...
পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে
পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...
আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...
খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...
গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের সুজন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬ ০ কমেন্ট 101 ভিউস

তালা প্রতিবেদক :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে জাহিদ বিন সুজন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। ভুক্তভোগী নারীর দায়ের করা এজাহারের ভিত্তিতে তালা থানা পুলিশ তাকে গ্রেফতার করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করেছে।আটককৃত জাহিদ বিন সুজন তালা সদরের খাজরা এলাকার নাসির উদ্দিনের ছেলে। এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী পূর্বে বিবাহিত ছিলেন। তাকে আগের সংসার থেকে বিচ্ছেদ ঘটিয়ে নিজে বিয়ে করার আশ্বাস দিয়ে জাহিদ বিন সুজন দীর্ঘদিন তার সাথে প্রেমের সম্পর্ক বজায় রাখেন। এ সময় বিয়ের প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়ে তিনি ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। পরবর্তীতে ওই নারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেও আসামি মোবাইল ফোনে তাকে পুনরায় বিয়ের আশ্বাস দিতে থাকেন।গত ১৩ জুলাই বিয়ের কথা বলে ওই নারীকে তালা বাজারে আসতে বলেন জাহিদ। তিনি খুলনা থেকে তালা বাজারে পৌঁছালে আসামি তাকে মোটরসাইকেলে করে খাজরা গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। ওই দিন রাতে বিয়ের কথা বলে নাস্তা খাওয়ানোর পর শয়নকক্ষে নিয়ে আসামি তাকে পুনরায় ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কার সিদ্দিক জানান, ধর্ষণ মামলায় সুজন নামে এক যুবককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।এরআগে, ২০২৪ সালের জুন মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি, ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে তরুণীদের ফাঁদে ফেলা একটি চক্রের মূলহোতা মেডিকেল শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং তার প্রধান সহযোগী শেখ জাহিদ বিন সুজনসহ ৮ জনকে গ্রেপ্তার করে সিআইডি। চক্রটি তরুণীদের আপত্তিকর ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করতো। পরবর্তীতে বিপুল পরিমাণ নগদ অর্থসহ সুজন পুনরায় র‍্যাবের হাতে আটক হয়। গত সাত বছরে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে চক্রটি প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নেয়। এই অর্থ দিয়ে তারা ঢাকা, খুলনা, যশোর ও সাতক্ষীরায় বিপুল জমি এবং আলিশান বাড়ি তৈরি করে, পাশাপাশি স্বজনদের ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ টাকা জমা রাখে। ঘটনাটি নিয়ে আদালতে পৃথক মামলা চলমান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে
পরবর্তী পোস্ট
জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা সার

রিলেটেড পোস্ট

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

জনগনের সেবক হতে চান আমিনুল ইসলাম বাবু

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা সমাবেশ...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting