দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৫
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
স্বাস্থ্য

যেসব খাবার খেলে ঘুম ভালো হয়

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২০, ২০২১
এপ্রিল ২০, ২০২১ ০ কমেন্ট 446 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমানোর মাধ্যমে মস্তিষ্ক ও শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের বিশ্রাম হয়। সারাদিন একটানা পরিশ্রমের পর ঘুমাতে যায় মানুষ। কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা চেষ্টা করে চোখে ঘুম আনতে পারেন না। বিছানায় এপাশ ওপাশ করে তাদের রাত পার হয়ে যায়। ঘুম না হওয়ার এ সমস্যাকে ইনসোমনিয়া হিসেবে অভিহিত করা হয়।

ঘুম না আসার পেছনে অবসাদগ্রস্ততা, দুশ্চিন্তা এবং দীর্ঘ সময় ধরে স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার দায়ী হতে পারে। ঘুম না এলে অনেকে ঘুমের ওষুধ খেয়ে নেন। কিন্তু চিকিৎসকরা বলে থাকেন, প্রতিদিন ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস ভালো নয়। এছাড়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। রাতে সহজে ঘুমানোর জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিছু খাবার খাওয়ার পরামর্শ দেন। জেনে নিন সেসব সম্পর্কে-

আখরোট

হৃদযন্ত্রের জন্য উপকারী খাবার আখরোট। গবেষণায় দেখা গেছে, ফলটি খাওয়ার কারণে রাতে পর্যাপ্ত ঘুম হয়। হৃদরোগ এবং অনিদ্রার রোগীদের চিকিৎসকরা আখরোট খাওয়ার পরামর্শ দেন।

কলা

অনিদ্রা বা ইনসোমনিয়া প্রতিরোধে সহায়তা করে কলা। এতে ম্যাগনেসিয়াম, সেরোটোনিন ও মেলাটোনিন থাকে। যা দ্রুত ঘুম নিয়ে আসে। ঘুমানোর আগে প্রতিদিন অন্তত একটি কলা খাওয়া উচিত। ঠান্ডা দুধের সঙ্গে কলা ব্লেন্ড খেলেও অনেক উপকার পাওয়া যায়।

তুলসি

তুলসি পাতার রস ঘুমের জন্য উপকারী। এতে হাইড্রা অ্যালকোহলিক এক্সট্র্যাক্ট ও এসেনসিয়াল অয়েল রয়েছে। নিয়মিত তুলসি পাতার রস খেলে অনিদ্রার সমস্যা দূর হয়ে যাবে।

গরম দুধ

গরম দুধে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং ট্রিপটোফ্যান। খাবারের এসব উপাদান দ্রুত ঘুম নিয়ে আসে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনিদ্রার সমস্যা দূর করার জন্য গরম দুধ খাওয়ার পরামর্শ দেন।

ডাবের পানি

শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে ডাবের পানি- এ কথা সবাই জানেন। এতে রয়েছে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। অনিদ্রার সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য ডাবের পানি উপকারী একটি খাবার।

চিকিৎসকরা বলেন, অনিদ্রা থেকে বাঁচার জন্য ঘুমানোর অন্তত দেড় থেকে দুই ঘণ্টা আগে প্রযুক্তি থেকে দূরে থাকা জরুরি। স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করার সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে মস্তিষ্কের ওপর চাপ পড়ে। তাই কম্পিউটারে কাজ করার পর কিছুক্ষণ বিরতি দিয়ে তারপর ঘুমাতে যাওয়ার অভ্যাস করা উচিত। এছাড়া ঘুমানোর আগে চা-কফি খাওয়া উচিত নয়। এসব টিপস মেনে চললে রাতে সহজেই ঘুম আসবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকরা ধার-দেনায় জর্জরিত
পরবর্তী পোস্ট
বই পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাবি শিক্ষার্থী

রিলেটেড পোস্ট

কলারায়ায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির  জনসচতনামূলক সভা

মে ২৪, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মে ২২, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

মে ২২, ২০২৬

হাম কেড়ে নিলো ৬ শিশুর প্রাণ , মোট...

মে ২০, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting