দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫৭
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

যুবলীগ নেতার পিটুনিতে যুবলীগকর্মী হাসপাতালে

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 362 ভিউস

জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে যুবলীগ নেতার পিটুনিতে মেহেদী হাসান মানিক (৩০) নামে এক যুবলীগকর্মী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই যুবলীগকর্মী বর্তমানে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়েছে।

মামলা ও আহত ওই যুবলীগকর্মীর পরিবার সূত্রে জানা যায়, ফেসবুকে করা মন্তব্য ও পূর্বশত্রুতার জের ধরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন তাঁতী লীগের সাবেক আহ্বায়ক, বর্তমান ইউনিয়ন যুবলীগকর্মী মেহেদী হাসান মানিকের সঙ্গে একই ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণের কথা কাটাকাটি হয়।

পরে ওই ঘটনার জের ধরে নিপুণ গত বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে মানিককে সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় আল মদিনা মার্কেটের সামনে তার নিজের অফিসে নিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। ওই ঘটনার পরদিন খবর শোনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মানিকের বাবা টুকু মোল্লা।

মানিক জানান, ফেসবুকের মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার একটি হাঁটুর হাড় ভেঙে ফেলেছে। ঘটনাটি প্রথমে তার বাবাকে জানানো হয়নি। কিন্তু ঘটনার পরদিন বিষয়টি জানার পনেরো মিনিটের মধ্যে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার দাবি, তাকে পিটিয়ে আহত করার খবর পেয়েই তার বাবা মারা গেছেন।

অভিযুক্ত হানিফ মোহাম্মদ নিপুণ জানান, তাকে নিয়ে ফেসবুকে করা বিভিন্ন অপপ্রচার নিয়ে ঘটনার দিন মানিকের সঙ্গে সামান্য কথাকাটাকাটি হয়। পরে মোটরসাইকেলে করে দ্রুত পালানোর সময় পড়ে গিয়ে তিনি ব্যথা পেয়ে থাকতে পারেন। তাকে পেটানোর কোনো ঘটনা ঘটেনি।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জয় সরকার জানান, মানিক নামের ওই রোগীর পায়ে প্লাস্টার দেওয়া হয়েছে। রেডিওলজি রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘নেতা হইছ’ বলেই স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে মারধর
পরবর্তী পোস্ট
শ্যামনগরে জীবন সংগ্রামে ৫ জয়িতা’র গল্প

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting