দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:১৫
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

যুবলীগের কমিটিতে নতুন মুখ, অপ্রত্যাশিতভাবে বাদ পড়লেন অনেকে

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৫, ২০২০
নভেম্বর ১৫, ২০২০ ০ কমেন্ট 475 ভিউস

জাতীয় ডেস্ক: যুবলীগের এবারের পূর্ণাঙ্গ কমিটিতে এসেছে বেশকিছু নতুন মুখ। তাদের মধ্যে সাবেক ছাত্রনেতা এবং আইনজীবীর সংখ্যা বেশি। রয়েছেন অন্যান্য পেশাজীবীরাও। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকও রয়েছেন। তবে, সংগঠনটির আগের কমিটিতে থাকা অনেক নেতা বাদ পড়েছেন।

নতুন এসেছেন যারা
প্রেসিডিয়ামে পদ পাওয়া অন্তত পাঁচ জন যুবলীগে এবার প্রথমবারের মতো নেতা হয়েছেন। এদের মধ্যে রয়েছেন মুজিবুর রহমান নিক্সন এবং শেখ সোহেল উদ্দিন, জুয়েল আরেং এমপি, আবুল কালাম আজাদ চৌধুরী এমপি, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি।

কমিটিতে প্রথমবার স্থান পাওয়া সাবেক ছাত্রনেতারা হলেন সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-সম্পাদক হিসেবে মনোয়ারুল ইসলাম মাসুদ, শামসুল কবীর রাহাত, আব্দুল আজিজ, আদিত্য নন্দী, দেলোয়ার শাহজাদা প্রমুখ।

আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন আইন সম্পাদক পদের মাধ্যমে প্রথমবারের মতো যুবলীগের কমিটিতে জায়গা পেয়েছেন। দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, অর্থ সম্পাদক শাহাদৎ হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিল্টন, আন্তর্জাতিক সম্পাদক কাজী সরওয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম খান, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ প্রমুখ প্রথমবারের মতো যুবলীগে পদ পেয়েছেন।

কেন্দ্রীয় কমিটিতে না হলেও যুবলীগের এবারের জাতীয় কমিটিতে সদস্য হয়েছেন কমপক্ষে ছয় জন সাংবাদিক। ঘোষিত কমিটিতে ২১ জনকে বিষয়ভিত্তিক সম্পাদক ও ২১ জনকে উপসম্পাদক পদ দেওয়া হয়েছে। ৪১ জনকে দেওয়া হয়েছে সহ-সম্পাদকের পদ, ৭৫ জন রয়েছেন নির্বাহী সদস্য।

বাদ পড়লেন যারা
বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, বেলাল হোসেন, আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি ও নাসরিন জাহান শেফালী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, ফারুক হাসান তুহিন, সাবেক উপ-গ্রন্থনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, সাবেক উপ-মহিলা সম্পাদক জাকিয়া সুলতানা শেফালী, সাবেক সহ-সম্পাদক তারিক হাসান, সাবেক সদস্য মনিরুল ইসলাম হাওলাদার মনির প্রমুখ।

এর আগে, গত বছর অনুষ্ঠিত সপ্তম কংগ্রেসে শেখ ফজলে শামস পরশকে যুবলীগের চেয়ারম্যান ও মাইনুল ইসলাম খান নিখিলকে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়। শনিবার (১৪ নভেম্বর) বিকালে তারা পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। ওবায়দুল কাদের তাদের পূর্ণাঙ্গ কমিটির এই প্রস্তাব গ্রহণ করে কমিটি অনুমোদন দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নতুন দুই ডেপুটি গভর্নর পেতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক
পরবর্তী পোস্ট
করোনা পজিটিভ জেমি ডে

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting