দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঝাউডাঙ্গা বাজার এলাকায় রাস্তার বেহাল দশা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৭, ২০২১
জুলাই ৭, ২০২১ ০ কমেন্ট 504 ভিউস

নিজস্ব প্রতিবেদক: যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঝাউডাঙ্গার প্রধান সড়কটি সংস্কারের অভাবে দেড় কিলোমিটার রাস্তায় বিভিন্ন স্থানে পিচ-পাথর দেবে গিয়ে পাশে উঁচু হয়ে উঠেছে। আবার কিছু কিছু স্থানে কার্পেটিং-পাথর গুলো উঠে মহাসড়কের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে সেসকল স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর কারণে যানবাহন চলাচল বিঘ্নিত ও মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। সড়কে এ বেহাল দশার কারণে সড়কপথের যানবাহন চলে নৌকার মতো হেলে-দুলে। আর বৃষ্টি হলে তো ভোগান্তি চরম পর্যায় পৌছায়। এ দশা একদিন কিংবা দু’দিনের নয়, বছরের পর বছরের। উঁচু-নিচু আর খানাখন্দে ভরা মহাসড়কটিতে চলার উপায় নেই। তবুও নজর নেই জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের। স্থানীয় জনগণ ও পরিবহন শ্রমিকরা এটিকে ‘মহাসড়ক টিউমার’ বলছেন আবার কেউ বলছে ‘পাহাড়ি সড়ক’।

ট্রাক চালক কামাল বলেন, ভোমরা স্থলবন্দর থেকে এই মহাসড়ক হয়ে নিয়মিত যাতায়াত করতে হয়। ট্রাক ও মালামাল নিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জীবনের তাগিদে চলাচল করতে হচ্ছে। আমাদের দুর্ভোগ জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষ দেখেও যেন চোখ বন্ধ করে রেখেছেন। এখানে গাড়ি চলে হেলেদুলে। মোটরসাইকেল আরহী আজিজ বলেন, এ রাস্তায় আমার প্রতিদিন চলাচল করতে হয়। টিউমারের মত রাস্তা হওয়ায় দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ছোট যানবাহন গুলো প্রায়ই কাত-চিৎ হয়ে পড়ে যেতে দেখা যায়। বিকল হয়ে পড়ে যন্ত্রপাতি। ঘটে দুর্ঘটনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার একটি বড় বাণিজ্যিক এলাকা। অথচ এলাকার প্রধান সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। কোথাও টিউমার আবার কোথাও খানাখন্দ এমন এক রুপ ধারণ করেছে। মহাসড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে সেখানে প্রতিনিয়ত হালকা ও ভারী যানবাহন পড়ে লক্কড়-ঝক্কড় হয়ে যাচ্ছে। এখানটার সব জায়গার সড়কের ওপরের পিচ উঠে কার্পেটিং, ঝিল, পাথরের ছড়াছড়ি হয়েছে, সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্তের। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারও মানুষ ও যানবাহন। জানা গেছে, গতবছরে ১৬ জুলাই একই সমস্যার সৃষ্টি হওয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তরের নিদের্শনায় মোজাহার এন্টার প্রাইজের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা উঁচু-নিচু স্থান গুলো চিহ্নিত করে স্কেবেটার দিয়ে খুঁড়েই যেমন তেমন করে রোলার দিয়ে সমান করে লোক দেখানো সংস্কার করে চলে যায়। সংস্কারের সপ্তাহ না পেরতেই পাথর উঠা শুরু করে। আর সেই থেকে ধীরে ধীরে বেহাল দশায় পরিনত হয়েছে। এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের ছোট-বড় যানবাহন। প্রতিনিয়ত ঘটছে দূঘর্টনা। স্থানীয়রা দূঘর্টনা কবলিত স্থানগুলো লাঠি পুঁতে রেখে চিহ্নিত করে রেখেছেন। এমনত অবস্থায় দ্রুত রাস্তাটি টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন চলাচলকারী।

এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, বর্ষার পরে ক্ষত স্থান গুলো মেরামত করে দেওয়া হবে। আর কার্পেটিং উঠিয়ে পুরাপুরি ভাবে মেরামতের জন্য ঢাকাতে প্রস্তাব পাঠিয়েছি অনুমোদিত হইলে নভেম্বর অথবা ডিসেম্বরে সড়কটি সংস্কারের জন্য কাজ শুরু হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় কমেছে করোনা শনাক্তের হার
পরবর্তী পোস্ট
সাস কর্মকর্তা শামীম এর মৃত্যুতে শোক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting