দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

মাদকে ভাসছে গোটা কালিগঞ্জ, অভিভাবকরা উদ্বিগ্ন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৯, ২০২০
জানুয়ারি ২৯, ২০২০ ০ কমেন্ট 589 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা সহ ভয়াল মাদকের আগ্রাসী থাবায় কালিগঞ্জ উপজেলা ধংসের বিপন্ন জনপদে পরিনত হয়েছে। হাত বাড়ালেই মিলছে বিভিন্ন মাদক দ্রব্য। উড়তি বয়সী যুবক মাদক সেবীদের কাছে ইয়াবা, ফেন্সিডিল এখন হট কেকের মতো। মোবাইল ফোনের মাধ্যমে দেদারসে চলছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা বেচা-কেনা। বাজারে বসে অথবা মোবাইলে বিকাশে টাকা দিয়ে নিদিষ্ট লোকেশনে, বাড়ী, ঝোপ, বাঁশ বাগানে নিদিষ্ট সংকেতে পৌছায়ে গেলে মিলবে আখাংকিত ফেন্সিডিল, ইয়াবা আগে এ সমস্ত ব্যবসা উপজেলার নাম করা তালিকা ভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হাট, ডাক নাম থাকলেও তাদের নাম ব্যবহার করে ক্ষমতাশীল রাজনৈতিক দলের র্শীষ নেতা, জনপ্রতিনিধিদের ছত্র ছায়ায় থেকে মাদক সেবীরা এখন নব্য মাদক ব্যবসায়ী বনে গেছে। কালিগঞ্জ উপজেলার মাদক সমৃদ্ধ এলাকা বলে পরিচিত কামদেবপুর, খাঁরহাট, শুইলপুর, খানজিয়া, বাগবাটী, নলতা, পূর্ব নলতা, ঘোনা কাশেমপুর, সেহারা, কালিগঞ্জ বাস টার্মিনাল, উজিরপুর, কৃষ্ণনগর, মৌতলা, বাজাগ্রাম, রতনপুর,কদমতলা সহ একাধিক এলাকা এখন বহু নব্য মাদক ব্যবসায়ী অবাধে ব্যবসা করে যাচ্ছে। রাজধনী হতে নেতারা এলকায় আসলে এই সমস্ত নব্য মাদক ব্যবসায়ীরা কালো চশমা চোখে দিয়ে সফর সঙ্গী হিসাবে পাশে দাড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে নিজের উপস্থিতি, পরিচয় জাহির করে নিবিঘ্নে ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন হঠাৎ করে কিছুর করা সাহস পায় না। এই উঠতি মাদক ব্যবসায়ী ঘোন ঘোন পাটি ধরে থানায় আসে এবং বিচার শালিস করে নিজেদের নেতা হিসাবে জাহির করে। যে কারণে স্থানীয় পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোয়েন্দা পুলিশ (ডিবি), মাদক পাচার, বিক্রি বন্ধে তৎপর থাকলেও মাদক বেচা কেনা থেমে নেই বরং বেড়েই চলেছে। ক্ষমতাশীন দল তার সহযোগী অঙ্গ সংগঠনের বেশির ভাগ সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন নেতা-কর্মীরা এই সমস্ত মাদক ব্যবসায়ীদের সেবক ও খদ্দের। দুপুর এবং সন্ধায় বেশির ভাগ দেখা মেলে এই সমস্ত মাদক ব্যবসায়ীদের আড্ডায়। ফেন্সিডিল, ইয়াবার দাম বেশি হলেও সহজ লভ্য হওয়ায় বেশি বেশি নেশায় আশাক্ত হয়ে পড়ছে। বাঁশ-বাগান, নির্জন বাগান, ঝোপ জঙ্গল, বাসা বাড়ী, অফিস আদালতের টয়লেট, আনাছে-কানাছে, অলীগলি, পাড়া-মহল্লায় সর্বত্র মোবাইল ফোনের মাধ্যমে সিন্ডিকেট করে ইয়াবা, ফেন্সিডিল বিক্রি করছে। এক কথায় মাদকে ভাসছে গোটা কালিগঞ্জ উপজেলা। উপজেলার বিভিন্ন একাধিক ব্যাক্তি, অবিভাবক জানান উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় অধ’শতক বাণিজ্যিক পয়েন্টে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে। মাদক দ্রব্যের র্শীষে রয়েছে নবাগত ইয়াবা, তার পর ফেন্সিডিল, গাঁজা, মদ। আগে ফেন্সিডিলের ব্যপক চাহিদা থাকলেও বর্তমান তাও কমে এসেছে। জায়গা দখল করে নিয়েছে ইয়াবা। বর্তমান এক বোতল ফেন্সিডিলের দাম সাত’শ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ডাব্লিউ ওয়াই (চম্পা) বিক্রি হচ্ছে ১৫০ টাকা পিছ অর্থ্যাৎ ইয়াবা। ইদানিং স্কুল কলেজের ছেলেরা বেশি আশাক্ত হয়ে পড়েছে। সীমান্তবর্তী কালিগঞ্জ উপজেলার ইছামতি, কালিন্দী নদী ছাড়াও বিভিন্ন চোরা ঘাট দিয়ে কোথাও নদী সাঁতরিয়ে নিয়ে আসা সহ মাদক প্রবেশ করছে। উপজেলার সীমান্ত বর্তী খানজিয়া, শুইলপুর, খারহাট, বসন্তপুর, উকশা, ড্যামরাইল, বাঁশ ঝাড়িয়া, খড়মি অঞ্চলের মাদক ব্যবসায়ীরা মোবাইল ফোনের মাধ্যমে মাদক পাচার করা এবং বহনের কাজে বেশি মহিলাদের ব্যবহার করে। বহনকারি মহিলা অধিকাংশ স্বামী পরিতাক্ত। এ সমস্ত এলকায় কিছু কিছু মাদক ব্যবসায়ী মাঝে মধ্যে আটক হলেও কোন ভাবে বন্ধ হচ্ছে না বেচা-কেনা। স্থানীয় থানা পুলিশের হাতে মাঝে মধ্যে মাদক সহ সেবনকারিরা ধরা পড়লেও মূল পাচারকারী ব্যবসায়ী থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। যে কারণে কিছুতেই বন্ধ হচ্ছে না মাদক কেনা-বেচা। সর্বনাশা মাদকের ব্যাপক বিস্তৃতির কারণে এখন কার অবিভাকরা তাদের সন্তানদের নিয়ে শংকিত হয়ে পড়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় লিগ্যাল এইডের আইনগত সহায়তা বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে সংখ্যালঘু পরিবারকে পিটিয়ে জমি দখলের অভিযোগ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting