দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

‘মসজিদের সম্পত্তি’ সাইন বোর্ড টানিয়ে প্রাণসায়ের খালের ভেড়িবাঁধ দখল করে হোটেল নির্মাণ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৩, ২০২৪
জানুয়ারি ৩, ২০২৪ ০ কমেন্ট 436 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কালেক্টরেট স্কুলের সামনে প্রানসায়ের খালের ভেড়ি দখল করে মসজিদের সম্পত্তি সাইন বোর্ড লাগিয়ে চলছে হোটেল নির্মানের কাজ। তবে পৌর কর্তৃপক্ষের জানিয়েছে ওই জমি পলাশপোল জামে মসজিদের নামে ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত ডিসিআর রয়েছে। সাতক্ষীরা কালেক্টরেট স্কুলের কয়েকজন শিক্ষক ও পার্শ্ববর্তী কয়েকজন ব্যবসায়ি জানান, গত ২৯ ডিসেম্বর শুক্রবার ভোর থেকে কালেক্টরেট স্কুলের সামনে মসজিদের সম্পত্তি সাইন বোর্ড তুলে সেখানে বাঁশ ও টিন দিয়ে ঘর নির্মান করা শুরু করেন। শহরের পলাশপোল এলাকার ওই ব্যক্তি নিজেকে পলাশপোল জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য বলে দাবী করেন। শনিবার রাত পর্যন্ত কাজ করে তা বন্ধ রাখা হয়। কর্মদিবস বাদ দিয়ে ভোটের ব্যস্ততাকে কাজে লাগিয়ে আবারো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নির্মন কাজ করা হবে বলে জানা গেছে। তারা আরো জানান, কয়েক বছর আগে ওই স্থানে সাবেক সেনা সদস্য সাইফুল ইসলাম সাদ তার স্ত্রী লায়লার নামে ট্রেড লাইসেন্স করে ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করতেন। প্রথমে তার নামে ১৫ বাই ১০ ফুট দৈর্ঘের ঘর ছিল। কয়েক বছর আগে খাল কাটানোর সময় মাপ জরিপ করে ওই দোকানসহ খলের পূর্ব পাশের বহু দোকানের পিছনের অংশ ভেঙে দেওয়া হয়। এরপর ওই দোকানের জায়গা ৮ বাই ৫ ফুট হয়ে যায়। ২০২২ সালের শেষের দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খালের পূর্ব পাশে বড় বাজার থেকে নারিকেলতলা পর্যন্ত স্থাপনা ভেঙে দেওয়ার জন্য সাতক্ষীরা পৌরসভাকে চিঠি দেওয়া হয়। এরপর পৌরকর্তৃপক্ষ ওইসব দোকানদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেন। এমনকি তাদের ডিসিআরের মেয়াদ আর বাড়ানো হয়নি। এমতাবস্থায় “মসজিদের সম্পত্তি ” সাইনবোর্ড তুলে কিভাবে হোটেল বানানো হচ্ছে সেটা তাদের বোধগম্য নয়। এ অবৈধ নির্মাণের সঙ্গে পৌর কর্তৃপক্ষের যোগসাজস রয়েছে বলে অভিযোগ করেন তারা। এ ব্যাপারে জানতে চাইলে হোটেল নির্মাতা নিজেকে পলাশপোল জামে মসজিদের সদস্য দাবি করে পরিচয় গোপন রেখে বলেন,মসজিদ কমিটির নামে ডিসিআর নেওয়া জমিতে তিনি হোটেল নির্মান করছেন। তার বাড়ি পলাশপোল দাবি করে তিনি বলেন, তিনি সবকিছু পৌরকর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই সাইন বোর্ড টাঙানো ও সময় নির্ধারণ করা হয়েছে। তবে পৌরসভার কর্মী শফিকুর রহমান পিন্টু বুধবার দুপুরে সাইন বোর্ড খুলে রাখতে বলেছেন। সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হোসেন বলেন, ১৫ বাই ১০ ফুট জায়গা মসজিদের নামে ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত ডিসিআর রয়েছে। তবে সেখানে কি বানানো হচ্ছে সেটা তার জানা নেই। এমনকি কতটা জায়গায় ঘর করা হচ্ছে সেটা তিনি জানেন না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নৌকা নেই, ঈগল ঘিরে ব্যস্ত ভোটাররা: চ্যালেঞ্জের মুখে লাঙ্গল সাতক্ষীরা ২ আসনে সমানতালে চলছে প্রচারণা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে ৬৩ বোতল বিয়ার জব্দ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting