দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩১
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৬, ২০২০
এপ্রিল ২৬, ২০২০ ০ কমেন্ট 357 ভিউস

অনলাইন রিপোর্ট:    করোনা সংকটের মধ্যেই মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনটি মন্ত্রনালয় কেন্দ্রিক এ গুঞ্জন। মন্ত্রণালয়গুলো করোনা সংকট পরিস্থিতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দায়িত্বপালনে হিমশিম ও তদারকি ব্যর্থতার কারণে তাদেরকে সরিয়ে দেয়া হতে পারে। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

দলের এক প্রেসিডিয়াম সদস্য বলেন,করোনা ভাইরাস আমাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করছেন। কিভাবে দেশের মানুষকে বাঁচিয়ে অর্থনীতিকে শক্ত অবস্থানে রাখা যায় তা নিয়ে তিনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। নির্দেশনা দিচ্ছেন। কিন্তু তার ওইসব নির্দেশনা সবাই সঠিকভাবে অনুসরণ করতে পারছেন না।

তিনি বলেন, এতে সমস্যার সমাধান হতে গড়িমসি হচ্ছে। তাই আমরাও শুনছি হয়তো স্বল্প পরিসরে রদবদল হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর। কারণ কাকে দিয়ে মন্ত্রণালয় ভালো চলবে আর কাকে দিয়ে চলবে না এইটা তার থেকে আর কেউ ভালো বলতে পারবেন না।

এদিকে আগামী ৫ই মে’র পরপরই স্বল্প পরিসরে মন্ত্রিসভায় ওই পরিবর্তন হবে বলে জানা গেছে। এর মধ্যে যশোরের এক এমপিকে বর্তমান সময়ের গুরুত্বপুর্ণ এক মন্ত্রণালয়ে আনা হতে পারে। মন্ত্রী বা প্রতিমিন্ত্রী হিসেবে তার নাম শোনা যাচ্ছে। অন্যদিকে ঢাকার পাশের এক মন্ত্রীকে সরিয়ে দেয়া হতে পারে। তাকে অন্য কোন মন্ত্রণালয়ে বদল করা হতে পারে। অন্যদিকে বিভিন্ন জেলায় খাদ্য সামগ্রী বিতরনে সঠিক নির্দেশনা মানতে না পারায় সংশ্লিষ্ট  মন্ত্রণালয়ে রদবদল আনা হতে পারে।

দলীয় নেতারা জানান, করোনা সংকটকালে মন্ত্রিসভা ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন, তাদের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে হাইকমান্ড। ৪৮ সদস্যবিশিষ্ট বর্তমান মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ১৯ ও উপমন্ত্রী ৩ জন রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আছে জনপ্রশাসন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে চারজন পুর্ন মন্ত্রী রয়েছেন। তারা হলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। চলতি বছরের ১৩ই ফেব্রুয়ারি সর্বশেষ  রদবদল করা হয়। ওইসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরুকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। (সূত্র: মানবজমিন অনলাইন )

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তৈয়ব হাসানের জার্সি ২ লাখ টাকায় কিনবেন তমাল
পরবর্তী পোস্ট
হয়নি চৈত্রসংক্রান্তি ও বৈশাখীমেলা, আশাশুনিতে মৃৎ ও কুটিরশিল্পীরা দুর্ভোগের কবলে

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting