দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১০
সাতক্ষীরায় পুকুরে ডুবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুই...
হলুদ সাংবাদিকতা ও চরিত্রহনন নিয়ন্ত্রণে আইন হচ্ছে: সাতক্ষীরায়...
শ্যামনগরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা
আবাদের হাটে আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়ন নাগরিক সমাজের...
ইয়েলো জার্নালিজম ও মানুষের চরিত্রহনন নিয়ন্ত্রণে ব্যবস্থা হচ্ছে-...
দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার
দেবহাটা সদর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত মডেল...
দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়নকে আধুনিক ও মডেল...
সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুরযশোরসারাদেশ

মনিরামপুরে ফসলি জমি ও বিল রক্ষায় মানববন্ধন-সমাবেশ করেছে কৃষকরা

কর্তৃক mirkhairul.news মে ১০, ২০২৫
মে ১০, ২০২৫ ০ কমেন্ট 342 ভিউস

এস এম আতিয়ার রহমান,মনিরামপুর: যশোরের মনিরামপুরে ফসলি জমি, বিল রক্ষা, অনৈতিকভাবে স্থাপিত মৎস্য ঘের অপসারণ ও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন জমির মালিক ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা। বুধবার বেলা ১১টার সময় উপজেলার কোচবিল মাঠে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানাযায়, উপজেলার ঢাকুরিয়া, ব্রাহ্মনডাঙ্গা, ভোজগাতী, হুরগাতী, ভবানিপুর, জয়পুর গ্রামের হাজার হাজার কৃষকের একমাত্র সম্বল কোচবিল। এক শ্রেণীর অসাধুরা একের পর এক ফসলী জমি নষ্ট করে ঘের তৈরি করে চলেছে। কৃষকরা জমিতে চাষ করে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঝাঁপা গ্রামের সরোয়ারের ছেলে এনামুল (৩৫) ফসলি জমিতে ঘের কাটার অপরাধে বুধবার ১১টার সময় জয়পুর কোচবিলে মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির মালিকেরা। সমাবেশে তারা অভিযোগ করেন, এলাকার আবাদি জমি ও বিল দখল করে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি মাছের ঘের তৈরি করেছেন। এতে জমিতে পানি জমে থাকে, ধানসহ অন্যান্য ফসল চাষ বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষিজীবীদের জীবিকায় নেমে এসেছে বিপর্যয়। সমাবেশে বক্তারা বলেন, এই অঞ্চলের কৃষির উপর নির্ভর করে হাজারো পরিবার। ঘেরের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, ফলে ফসলহানির পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তারা দ্রুত ঘেরগুলো অপসারণ করে স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত ও আবাদি জমির স্থায়িত্ব রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন কৃষক মনির পাটোয়ারী, সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, কোরবান আলীসহ আরো অনেকে। জানতে চাইলে ঘের মালিক ইনামুল কবীর বলেন, আইন মেনেই ঘের করা হয়েছে। আমি পানি নিষ্কাশনের জন্য কেনেল রেখে দিয়েছি। কৃষকদের স্বার্থে যদি কেনেল আরো বড় করতে হয়, তা আমি করে দিবো। মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, আমি ইতিমধ্যে ওই এলাকা পরিদর্শন করে স্কেভটর মেশিন বন্ধ করে দিয়েছি। এ ব্যাপারে আমরা তৎপর রয়েছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
পরবর্তী পোস্ট
মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় পুকুরে ডুবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুই...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির...

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় বাস-মিনিবাস শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক...

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সেপ্টেম্বর ১২, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting