দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৪
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

মনিরামপুরে দরিদ্র পরিবারের সন্তানরা পাবজি গেমে আসক্ত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৭, ২০২১
আগস্ট ৭, ২০২১ ০ কমেন্ট 337 ভিউস

রাশেদ আলী, যশোর থেকে: সন্তানদের নিয়ন্ত্রণে অভিভাবকদের অসচেতনতার পাশাপাশি চলমান লকডাউনের অজুহাতে যশোরের মণিরামপুরে ৭০ থেকে ৮০ শতাংশ পরিবারের শিশু-কিশোররা নামী-দামী ভিডিও মোবাইলে ফ্রি-ফায়ার ও পাবজি গেমসহ নানা বিষয়ে চরমভাবে আসক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ। পরিবারের পক্ষ থেকে আসক্তদের উক্ত গেম খেলায় বাঁধা দিলে বাড়ির দামী আসবাবপত্র ভাংচুরসহ অনেক কিশোর আত্মহত্যার হুমকী দিচ্ছে। ভয়াবহ আসক্তের তালিকায় বিত্তবানদের পাশাপাশি ভ্যান চালক ও দিনমজুর পরিবারের সন্তানরা যুক্ত হয়েছে। সচেতন মহলের মন্তব্য এই মুহুর্তে প্রশাসনের আইনী প্রয়োগসহ ক্ষতিগ্রস্থ পরিবারের অভিভাবকরা কঠোর না হলে আসক্তরা কিশোর গ্যাং-এ পরিণত হয়ে যে কোন সময় নানা অঘটন ঘটাতে পারে।

পরিবারসহ নিজের আত্মসম্মান রক্ষায় নাম প্রকাশ না করার শর্তে উপজেলার ভোজগাতী ইউনিয়নের কন্দোপপুর গ্রামের এক অভিভাবক জানান, তার ছেলেটি সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়ায় ভাল ফলাফল করলেও মহামারী করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এক বছর আগে সে অষ্টম শ্রেণীর পরীক্ষায় দু’টি বিষয়ে ফেল করে। এ ঘটনায় তিনি হতবাক হলেও জানতে পারেন এলাকার আরো ২৫/৩০ জন ছেলের সাথে তার সন্তান মোবাইলে ফ্রি-ফায়ার গেমে আসক্ত হয়ে পড়েছে। এক পর্যায় তার নিকট থেকে মোবাইল কেঁড়ে নিলে সে তিনতলা থেকে লাফিয়ে আত্মহত্যার হুমকী দেয়। ফলে বাধ্য হয়ে পুনরায় তার হাতে মোবাইল তুলে দিতে হয়। বর্তমানে তিনি তার সন্তানকে ফ্রি-ফায়ার গেম আসক্ত থেকে ফেরাতে পারেননি। তিনি দাবী করেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে হয়তবা তার শিশু সন্তানকে রক্ষা করতে পারবেন। উপজেলার হোগলাডাঙ্গা ঋষি পল্লীর এক ভ্যান চালক বলেন, ভ্যান চালানো কষ্টের টাকা দিয়ে গেম খেলার জন্য প্রতিনিয়ত তার সন্তানকে মোবাইলের নেট কিনে দিতে হয়। খাওয়া-ঘুম হারাম করে উক্ত খেলার জন্য আমার সন্তান চরম অসুস্থ্য হয়ে পড়েছে। শুধু তিনি নয়, উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ভুক্তভোগী একাধিক অভিভাবকের সাথে কথা বলে জানাযায়, ৭০ থেকে ৮০ শতাংশ পরিবারে চরম অশান্তি বিরাজ করছে ফ্রি-ফায়ার ও পাবজি গেমের পাশাপাশি ভিডিও মোবাইলে নানা বিষয়ে আসক্ত সন্তানদের নিয়ে। শুধু দিনের বেলায় নয়, রাতে খাবার শেষে অভিভাবকরা ঘুমিয়ে পড়লে গভীর রাতে আসক্ত শিশু-কিশোররা ঘর থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে দলবদ্ধ হয়ে মোবাইলে তাদের ভয়াবহ কারবার শুরু করে। এছাড়া, অনেকে আবার জড়িয়ে পড়েছে মাদকাসক্তের পাশাপাশি নানা অপরাধে। নানা আশংকায় পরিচয় গোপন রাখার শর্তে হাট-বাজার আর মহল্লায় মহল্লায় দলবদ্ধ শিশু কিশোরদের এমন ভয়াবহতার বিষয় নিশ্চিত করেছেন পৌর এলাকাসহ উপজেলার ইউনিয়ন পর্যায় অনেক জনপ্রতিনিধি। এদিকে, প্রত্যক্ষদর্শী পথচারীরা বলেন, লকডাউনের মধ্যে পৌর শহরের অলি-গলি আর মোড়ে মোড়ে কিশোর গ্যাং সৃষ্টির ন্যায় মাতোয়ারা হয়ে তারা ঝাঁকে ঝাঁকে মোবাইলে কি যেন খেলেই যাচ্ছে। সকালে যাদেরকে একস্থানে দেখা যাচ্ছে সন্ধ্যার পরেও একই স্থানে তাদেরকে দেখা মিলছে। এ ঘটনায় পিতাতুল্য ব্যক্তিরা তাদেরকে কিছু বলার চেষ্টা করলে দলবদ্ধ ওই কিশোররা তাদের উপর এক প্রকার মারমুখি চড়াও হয়ে নানা বাজে মন্তব্য শুরু করে। ফ্রি-ফায়ার গেম নেশা সম্পর্কে অবগত এক চা দোকানীসহ অপর এক ইজিবাইক চালক জানান, উক্ত খেলায় কিছু কিছু মুহুর্ত আছে আসক্ত ব্যক্তিকে যদি কেউ গলা কাটতে হুমকী দেয় তার পরেও সে ওই খেলা চালিয়ে যাবে। চরম ভয়াবহতার এ বিষয়ে তথ্য সংগ্রহকালে ভুক্তভোগী অভিভাবক থেকে শুরু করে শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তি পর্যায় তাদের প্রতিক্রিয়ায় দাবী করেন সরকার যদি উক্ত মরণ নেশা গেম আর মোবাইলে অন্যান্য খারপ দিকগুলি বন্ধের ব্যবস্থা করেন তা হলে  শিশু-কিশোররা রক্ষা পেতে পারে। এর ফলে শুধু মণিরামপুর উপজেলা নয়, দেশের অন্যান্য এলাকায় মহামারী করোনায় মৃত্যু এবং সংক্রমণের হার কমতেও পারে। কারণ কাক-ডাকা সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিশেষ করে কিশোর-যুবকরা বিভিন্ন এলাকায় দলবদ্ধ হয়ে মোবাইলে গেমসহ অন্যান্য বিষয়ে আসক্ত শেষ করে বাড়ি ফেরার পর পরিবারে করোনা সংক্রমণের ঝুঁকি হতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন,  প্রথম থেকেই অভিভাবকদের অসচেতনতার কারণে তাদের সন্তানরা বিভিন্ন ঘটনায় আসক্ত হয়ে পড়েছে। তারা নানা অঘটন ঘটিয়ে সমাজের চোখে আসার পর ওই সমস্ত অভিভাবকদের টনক নড়ে। আইনের চোখে কেউ অপরাধ করলে সে যেই হোক ছাড় পাবেনা। তার পরেও যদি কোন অভিভাবক তাদের সন্তানদের খারাপ পথ থেকে ফেরাতে প্রশাসনের সহযোগিতা চান তাহলে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
মনিরামপুরে শিশু কন্যাসহ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting