দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৭
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন...
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...
দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা
ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...
ভোমরা স্থল বন্দরের বিনিময় সভা অনুষ্ঠিত
দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

মনিরামপুরের অবহেলিত একটি জনপদের নাম ঝাঁপা গ্রাম

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৯, ২০২১
আগস্ট ৯, ২০২১ ০ কমেন্ট 373 ভিউস

রাশেদ আলী, যশোর থেকে: সরকারের সড়ক ও জনপদ বিভাগের মুজিব বর্ষের স্লোগান ও অঙ্গিকার সড়ক হবে সংস্কার। এ কথাটির বাস্তব রূপ পাবে কি ঝাঁপা গ্রামের অবেলিত বসবাসরত সাধারণ মানুষ।

যশোরের মনিরামপুর উপজেলার ৯ নং ঝাঁপা ইউনিয়নের জনগন  বর্তমান সরকারের জনপদের উন্নয়নমূখীর স্বাদ পাওয়া থেকে অনেক দূরে রয়েছে ।

যশোরের মনিরামপুর উপজেলার ৯ নং ঝাঁপা ইউনিয়নের জনগন বর্তমান সরকারের উন্নয়নের স্বাদ পাওয়া থেকে অনেক দূরে রয়েছে । এ গ্রামে রয়েছে ১টি বাজার, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  ১টি  পুলিশ ফাড়ি । উপজেলার বৃহত্তর গ্রাম ঝাঁপা আর অবহেলিত বেশী অত্র গ্রামের সকল কাঁচা রাস্তা। যা দীর্ঘ দিন ধরে সংস্কার থেকে বঞ্চিত। হাল্কা বৃষ্টি হলে মনে হয় যেন বর্তমান ডিজিটাল বাংলাদেশের কোন গ্রাম নয়। যেন নতুন কোন সমুদ্র থেকে জেগে উঠা একটি নতুন দ্বীপ। এ গ্রামের অধিকাংশ  রাস্তা দিয়ে বর্ষা বা শুকনো মৌসুমে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয় গ্রামবাসী সহ আশেপাশে কয়েকটি গ্রামের মানুষের ।

দূর্ভোগকৃত এসকল রাস্তার মধ্যে প্রধান প্রধান রাস্তা ঝাঁপা সিনিয়র মাদ্রাসা থেকে ঝাঁপা মহিলা মাদ্রাসা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ভাঙ্গাচুরা ইটের রাস্তা, ঝাঁপা বাজার আবাসন প্রকল্প থেকে মহিলা মাদ্রাসা হয়ে ঝাঁপা বঙ্গবন্ধু ভাসমান সেতু  প্রায় ৬ কিলোমিটার কাঁচা রাস্তা, ঝাঁপা সিনিয়র দাখিল মাদ্রাসা থেকে কোমলপুর বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ভাঙ্গাচুরা রাস্তা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দীনের বাড়ি থেকে মড়গাং পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা, ঝাঁপা বাগাডাঙ্গি নিজামের বাড়ি থেকে ঝাঁপা উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও মাধ্যমিক বিদ্যালয় হয়ে জেলা প্রশাসক ভাসমান সেতু পর্যন্ত ৪ কিঃ কাঁচা রাস্তা, ইনার বাসতলা থেকে উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও মাধ্যমিক বিদ্যালয় হয়ে শান্তির ঘাট পর্যন্ত ৩ কিলোমিটার কাচা রাস্তা, পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে একদিকে বঙ্গবন্ধু ভাসমান সেতু ও অপরদিকে জেলা প্রশাসক ভাসমান সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা ।

এসকল রাস্তায় বৃষ্টি শুরুতেই হাঠু সমান কাঁদা হওয়ায় লোকজনের যাতায়াতের অনুপোযোগী হয়ে উঠে। এবং শুকনো মৌসুমে হালকা বাতাসে ধূলো উড়ে রাস্তার পাশে বসবাসকারীদের বসবাসের অনুপযোগি হয়ে উঠে।

ফলে গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার সময় কাঁদা পানিতে এবং ধূলোময়লা মেখে  বই খাতা ও জামা কাপড় নষ্ট হওয়ায় মাঝ রাস্তা থেকে বাড়িতে ফিরে আসে।

অবহেলিত যাতায়াতের রাস্তাগুলোর বিষয় নিয়ে কথা বলেছেন স্থানীয় ভুক্তভোগী বসবাসকারীরা, তারা জানান সরকার আসে সরকার চলে যায় চেয়ারম্যান আসে চলে যায় আমরা সাধারণ মানুষ শুধু থেকে যাই ভোট দেওয়ার জন্য।

কথা হয় ঝাঁপা গ্রামের মাষ্টার আজিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আমারা ঝাঁপা গ্রামবাসী সব ক্ষেত্রে অবহেলিত। বৃষ্টি হলে আমরা বাড়ি থেকে বের হতে পারি না। তেমনি শিশু, ছেলে মেয়েদের স্কুল কলেজ যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। সরকারের সংশ্লিষ্ট কমকর্তাদের নিকট কাঁচা রাস্তাগুলো দ্রুত সংস্কার করার জোর দাবি জানাচ্ছি  ।

এবিষয়ে কথা হয় উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সাথে। তিনি জানান, বৃষ্টি শুরু হলেই শিক্ষার্থীদের সংখ্যা কমে যায় তারা বাড়ি থেকে স্কুলে আসলেও স্কুলে পৌছানোর আগেই কাঁদায় পড়ে  ভিজে বাড়িতে ফিরে যায়।একই কথা বলেন উত্তর পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন ও পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ।

রাজগঞ্জ বাজারের ব্যাবসায়ী ঝাঁপা গ্রামের আনিছুর রহমান জানান, আমরা বৃষ্টি হলে ব্যাবসা প্রতিষ্ঠানে আসতে পারি না। রাস্তায় হাটু কাঁদা ও পনি বেধে চলাচলের জন্য কোন উপায় থাকে না। আমরা ডিজিটাল বাংলাদেশের নাগরিক হিসাবে এখন পর্যন্ত অবহেলিত জনপদের বাসিন্দা। বর্তমান সরকার জনবান্ধন সরকার তবুও আমরা আজ অবহেলিত। সরকারের নিকট আমাদের আকুল আবেদন আপনার সুদৃষ্টি পেলে আমরা অবহেলিত জনপদ থেকে মুক্তি লাভ করবো। একই সাথে মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপির নিকট অবহেলিত গ্রামের সকল কাঁচা রাস্তা সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন অবহেলিত ঝাঁপাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুর যুবলীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
ঝিকরগাছায় দেড় কেজি গাজাসহ মাদক বিক্রেতা আটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting