দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২০
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

ভ্যান হারানো শারীরিক প্রতিবন্ধী পেল নতুন ভ্যান

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২, ২০২৩
অক্টোবর ২, ২০২৩ ০ কমেন্ট 350 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনার শারীরিক প্রতিবন্ধী ভ্যান চালক মো. রাসেল শেখকে নতুন ভ্যান উপহার দিয়েছেন কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। সোমবার (২ অক্টোবর) দুপুরে কেএমপি’র পুলিশ কমিশনার শারীরিক প্রতিবন্ধী মো. রাসেল শেখকে ১ টি নতুন ব্যাটারি চালিত ভ্যান উপহার দেন তিনি। কেএমপি’র পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, “খুলনা মেট্রেপলিটন পুলিশ খুলনা মহানগরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিশেষ করে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, জুয়া ও দেহ ব্যবসাসহ বিভিন্ন ধরণের ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ মানবিক কাজ করে যাচ্ছে বিশেষ করে করোনাকালে মানবিক কাজে আমরা পিছপা হইনি। গত ১১ই আগস্ট ২০২৩ তারিখ রাসেল নামে এক ব্যক্তির ভ্যান গাড়ি হারিয়ে যায়। তার বৃদ্ধ বাবা-মা এবং ২ জন বোন রয়েছে। সে ৩ বছর যাবৎ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। সে একটি এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে একটা ভ্যান গাড়ি ক্রয় করে। ঐদিন রাত ৩টা থেকে ৪টায় মধ্যে চুরি হয়ে যায়। সে তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসেবে ভ্যান চুরি হওয়াতে মানবেতর জীবনযাপন করে আসছিল। ভ্যানটি চুরি হওয়ায় রাসেলের পরিবারে দুর্ভোগ নেমে আসে। সে খানজাহান আলী থানা পুলিশকে জানালে অফিসার ইনচার্জ চুরি মামলা রুজু করে ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। পরবর্তীতে উক্ত বিষয়টি আমাকে অবগত করলে আমি খানজাহান আলী থানার অফিসার ইনচার্জকে প্রাথমিক সহায়তা প্রদান করার নির্দেশনা প্রদান করি। খুলনা মেট্রোপলিটন পুলিশ শুধু আইন-শৃঙ্খলার রক্ষার কাজেই নিজেদের নিয়োজিত রাখেননি। মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন রাসেলের পরিবারের প্রতি। তারই অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অসহায় অবস্থা থেকে উত্তোরণের লক্ষ্যে নতুন ভ্যান উপহার দিয়েছি এবং খাদ্য সহায়তার ব্যবস্থা করেছি। তার ভ্যান উদ্ধার হলে সে একটি ভাড়া প্রদান করবেন এবং অপরটি দিয়ে নিজে উপার্জন করবে। এছাড়াও, তাকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী চুরি হওয়া ভ্যান উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। খুলনা মেট্রোপলিটন পুলিশে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আমাদের সাধ্য অনুযায়ী নিম্নবিত্ত, অসহায় মানুষের পাশে থাকবো।”এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) ব রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ), মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো. কামরুল ইসলাম-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
পরবর্তী পোস্ট
ধুলিহর ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তবিবুর ও সম্পাদক বাবর আলী

রিলেটেড পোস্ট

খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন

জুন ২৩, ২০২৬

পাইকগাছায় একটি সড়কের হোল দশা

জুন ২১, ২০২৬

অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

জুন ২১, ২০২৬

খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার

জুন ২১, ২০২৬

আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...

জুন ২০, ২০২৬

“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...

জুন ২০, ২০২৬

গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...

জুন ২০, ২০২৬

“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...

জুন ২০, ২০২৬

ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting