দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪৫
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ভারতকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের মেয়েদের

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৬, ২০২৩
জুলাই ১৬, ২০২৩ ০ কমেন্ট 522 ভিউস

খেলা ডেস্ক:

ব্যাটিংটা প্রত্যাশা মতো না হলেও দারুণ বোলিংয়ে ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ১৫২ রান করে স্বাগতিক দল। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৩ রানে থেমেছে ভারতের ইনিংস। তাতে ভারতকে ৪০ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ এর আগে পাঁচটি ওয়ানডে খেললেও কোনোটিতেও জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটির দৈর্ঘ্য কমে আসে ৪৪ ওভারে। প্রথমে ব্যাট করে সফরকারীদের ১৫৩ রানের লক্ষ্য বেঁধে দেয় নিগার সুলতানারা। ইনিংসের তৃতীয় ওভারে ভারতীয় বিস্ফোরক ব্যাটার স্মৃতি মান্ধানাকে (১১) ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন পেসার মারুফা আক্তার। পরে এই পেসারের বোলিং তোপেই মুখ থুবড়ে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে আরও ১৭ রান যোগ হওয়ার পর মারুফার দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার প্রিয় পুনিয়া (১০)।

তারপর নাহিদা আক্তারের ঘূর্ণিতে দ্রুত বিদায় নেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর। ৫ বলে ৫ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। সফরকারীদের আসা যাওয়ার মিছিলে বাংলাদেশের চতুর্থ শিকার তিন নম্বরে ব্যাটিংয়ে নামা যস্তিকা ভাটিয়া। ২৪ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে। পঞ্চম উইকেটে জেমিমাহ রুদ্রিগেজ ও দীপ্তি শর্মা মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই প্রতিরোধ ভেঙে ভারতীয়দের কোণঠাসা করতে ভূমিকা রাখেন রাবেয়া। তার লেগ স্পিনিং জাদুতে জেমিমাহ ১০ রান করে সাজঘরে ফিরলে ১৭ রানের জুটি ভাঙে।

তখনও প্রান্ত আগলে রেখে অলরাউন্ডার দীপ্তি শর্মা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। অভিষিক্ত আমানজোত কৌরকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৩০ রানের জুটি গড়ে আশার সঞ্চার করছিলেন। কিন্তু মারুফা পর পর দুই দলে আমানজোত ও স্নেহা রানাকে ফেরালে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের কাছে। আমানজোত ১৫ রানে আউট হন। পরের ওভারে নাহিদার শিকার হন দারুণ ইনিংস খেলা দীপ্তি। দলের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ২০ রান আসে তার ব্যাট থেকে। লেজের ব্যাটাররা কিছুটা চেষ্টা করলেও জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। শেষ ব্যাটার হিসেবে বারেডি আনুশা রান আউট হলে ৩৫.৫ ওভারে ১১৩ রানে থামে ভারতের  ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার মারুফা। ৭ ওভারে ২৪ রান খরচায় তার শিকার ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি। লেগ স্পিনার রাবেয়া খাতুন ২৩ রানে নেন তিনটি উইকেট। এছাড়া নাহিদা আক্তার ও সুলতানা খাতুন নেন একটি করে উইকেট।

এর আগে মিরপুরে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। কিন্তু শুরুতেই দুই ওপেনার মোর্শেদা খাতুন (১৩) ও  শামিমা আক্তার সুপ্তাকে (০) হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক দল। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক মিলে ৪৯ রানের জুটিতে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন। এই জুটি ভাঙলে বিপদেই পড়ে যায় বাংলাদেশ। দারুণ খেলতে থাকা ফারজানা হক ২৭ রানে আউট হলে ভাঙে দারুণ এই জুটি। তখন শুধু জ্যোতি এক প্রান্ত আগলে লড়াই করার চেষ্টা করেছেন। বাকিদের সহায়তা না মেলায় বেশি দূর যেতে পারেননি নিগার। ৩১তম ওভারে স্কোর ১০০ ছাড়ানোর পর আউট হয়ে যান তিনি। তবে ফেরার আগে ৬৪ বলে ৩ চারে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস উপহার দিয়েছেন।

তারপর বাংলাদেশের জন্য দুর্ভাগ্য হয়ে আসে স্বপ্না আক্তারের মাঠে না থাকা। পেট ব্যথার কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি মিডল অর্ডার ব্যাটার স্বর্ণা আক্তার। প্রথমবার ওয়ানডেতে সুযোগ পাওয়া এই ক্রিকেটারের ব্যাট হাতে মাঠেই নামা হয়নি। স্বপ্না ব্যাটিং করার সুযোগ পেলে স্কোরবোর্ডের সংগ্রহ আরও কিছু বাড়তে পারতো। শেষ দিকে রাবেয়া খান (১০), ফাহিমা খাতুন (১২) ও সুলতানা খাতুনের (১৬) ব্যাটিংয়ে দাঁড়িয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রানে।

ভারতীয় বোলারদের মধ্যে অভিষিক্ত আমানজোত কৌর সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। দেবিকা বৈদ্য নিয়েছেন দুটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাজীরহাট জয়ী
পরবর্তী পোস্ট
সরকার ও ইসির পতন ঘটিয়ে নিবন্ধন নেবো: নুর

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting