দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০৮
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

বেদখল কলারোয়ার ফুটপাত সড়ক, যাতায়াতে চরম বিশৃঙ্খলা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৪, ২০২৩
মার্চ ২৪, ২০২৩ ০ কমেন্ট 489 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

বেদখল হয়ে গেছে কলারোয়া পৌরসভার বেশির ভাগ ফুটপাত, সড়ক। তাতে চরম দুর্ভোগে পথচারীরা। হাঁটতে হচ্ছে সড়ক হয়ে। বিশৃঙ্খল সড়কে যানজটে আছে বখাটেদের উৎপাত। পদে পদে বিড়ম্বনার শিকার পৌরবাসী। সড়ক থেকে ফুটপাত দখলদারের কব্জায় চলে যাওয়ায় ব্যস্ততম পৌরসভার প্রতিটি মোড়েই এখন তীব্র যানজট।

চরম বিশৃঙ্খল অবস্থায়ও নির্বিকার স্থানীয় প্রশাসন। সড়ক, ফুটপাত দখল করে ব্যবসা চলছে। চায়ের দোকান, বাস স্টান্ড, ইজিবাইক ষ্টান্ড, মহেন্দ্র ষ্টান্ড আর ক্ষুদে ব্যবসায়ীরা দখলদারির শীর্ষে। বাদ যায়নি সড়কের পাশের ব্যবসায়ী দোকানদারেরাও। পণ্যের পসরার পাশাপাশি নির্মাণ সামগ্রী রেখে সড়ক দখল করা হচ্ছে। কোথাও আবার অঘোষিত দূরপাল্লার বাস ষ্টান্ড। সড়কে গাড়ি রেখেই চলছে যাত্রী ওঠা নামানোর কাজ। দখলদারের থাবা ফুটপাত ছাড়িয়ে সড়কে বিস্তৃত হয়েছে। সবচেয়ে বেহাল অবস্থা পৌরসভার ব্যস্ততম গরুর হাট মোড় এলাকায়। উপজেলা পরিষদের সামনে থেকে বল ফিল্ড মোড় হয়ে থানা মোড়।

অন্যদিকে চৌরাস্তা মোড় থেকে আটা পরিতোষ এবং শিমুল স্টোরের মালামাল রাস্তার উপরে অবৈধ দখলের কারনে কাঁচা বাজার যাওয়ার সড়কটি সকল সময় জণদূর্ভোগ চরমে থাকে। আবার চৌরাস্তা মোড় থেকে থানা মোড় পর্যন্ত রাস্তার দুই পাশ কাপড়ের দোকানদারদের অবৈধ দখলে থাকায় এই রাস্তা দিয়েও যেতে ভোগান্তির সীমা থাকে না। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মূল ফটক দখল করে করা হয়েছে চায়ের দোকান ও ইজিবাইক ষ্টান্ড। এখানে সেবা নিতে আসা অনেক সেবা প্রার্থী বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ফলে সড়কের প্রায় ৮০ ভাগ বেদখল হয়ে আছে। সরু অংশে যানবাহন চলতে গিয়ে তীব্র যানজট হচ্ছে। ব্যস্ততম এ এলাকায় চলতে গিয়ে লোকজনকে চরম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। বাধ্য হয়ে পথচারীরা সড়কের  মাঝখান দিয়ে হাঁটছেন। আর তাতে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। পথ চলতে নারী এবং স্কুল-কলেজের ছাত্রীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। ফুটপাতে দোকান দেওয়ার ফলে চলাচলের পথ রুদ্ধ হয়ে গেছে। কিশোর গ্যাংয়ের সদস্য কিংবা মাদকসেবীদেরও মাঝে মাঝে এই টং ঘরের চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যায় সেখানে। এ নিয়ে বিব্রত সাধারণ মানুষ। গরুর হাট মোড় থেকে কলাগাছি মোড়ের দিকে যারা যেতে চায় তাদের অনেক সময় ঘণ্টা পার হয়ে যায়। পৌরসভা জুড়ে এমন বিশৃঙ্খল অবস্থায় শুধু দুর্ভোগই বাড়ছে। আর পবিত্র মাহে রমজানে দখলদারদের নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরও নাজুক হওয়ার সম্ভাবনা রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ পেল ১১৫ টি পরিবার
পরবর্তী পোস্ট
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

রিলেটেড পোস্ট

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting