দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪৪
বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...
কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...
শ্যামনগরে স্ত্রীকে কুপিয়ে জখম: স্বামী আটক
পাইকগাছায় ডেঙ্গুর থাবায় ঝরল অ্যাম্বুলেন্স সহকারী অপুর প্রাণ
মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...
কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...
তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে আত্মগোপনে কালিগঞ্জের মাফিয়া হারুন!

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ০ কমেন্ট 58 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বিদেশে আকর্ষণীয় কর্মসংস্থান ও মোটা অংকের বেতনের মুখরোচক প্রলোভন দেখিয়ে নিঃস্ব করা হয়েছে সাধারণ ও অসহায় একাধিক পরিবারকে। প্রতারণার এই বিষাক্ত জাল বিছিয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মোঃ দাউদ আলী গাজীর পুত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতারক ও অবৈধ আদম ব্যবসায়ী হারুনার রশিদ। কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি না থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সে এখন গা-ঢাকা দিয়েছে।​

স্থানীয় সূত্রে জানা যায়, নিঃস্ব পরিবারগুলো ভিটেমাটি বিক্রি করে এবং চড়া সুদে ঋণ নিয়ে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের আশায় এই ভূঁইফোড় আদম ব্যবসায়ীর হাতে টাকা তুলে দিয়েছিল। কিন্তু কাজের নামে ভুক্তভোগীদের নামমাত্র ভিসায় বিদেশে পাঠিয়ে কোনো আকামা (বৈধ কাগজপত্র) না দিয়েই উধাও হয়ে যায় হারুন। ফলে বিদেশের মাটিতে লাখ লাখ টাকা হারিয়ে কাজহীন অবস্থায় না খেয়ে পালিয়ে বেড়াচ্ছেন প্রবাসী যুবকেরা।

অন্যদিকে, দেশে পাওনাদারদের পাওনা মেটাতে না পেরে এবং ঋণের বোঝা টানতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে তাঁদের পরিবার।​

উপজেলার শ্রীকলা গ্রামের ভুক্তভোগী আলাউদ্দিন শেখ ক্ষোভ প্রকাশ করে জানান, ১১ মাস পূর্বে তাঁর ছেলে মাসুম বিল্লাহকে ভালো বেতনের প্রতিশ্রুতি দিয়ে সৌদি আরবে পাঠায় হারুন। কিন্তু দীর্ঘ এক বছর পার হতে চললেও কাজ দেওয়া তো দূরের কথা, সেখানে মাসুম না খেয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ছেলের আকামার বিষয়ে চাপ দিলে উল্টো তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এই প্রতারক। আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে পুরো পরিবার।​ একই প্রতারণার শিকার পানিয়া গ্রামের সালাম মোড়লের পরিবার।

সালামের স্ত্রী জানান, আজ থেকে দুই বছর আগে ৫ লাখ টাকা ঋণ নিয়ে তাঁর স্বামীকে সৌদি আরবে পাঠায় হারুন। আজ পর্যন্ত তাঁকে কোনো কাজ দেওয়া হয়নি। পাওনাদারদের ক্রমাগত চাপ ও চরম অর্থনৈতিক সংকটে দুই সন্তানকে নিয়ে তিনি এখন পথে বসার উপক্রম হয়েছেন। অথচ প্রতারক হারুন ফোন রিসিভ না করে ঢাকায় আত্মগোপন করে আছে।​ অসহায় মানুষগুলোর স্বপ্ন ও জীবন নিয়ে ছিনিমিনি খেলা এই চিহ্নিত মানব পাচারকারী ও বাটপার হারুনার রশিদকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।​

বিষয়টি নিয়ে অভিযুক্ত হারুনার রশিদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ১৮, ২০২৬

কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ

সেপ্টেম্বর ১৬, ২০২৬

কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

কালিগঞ্জে সার সিন্ডিকেট ও অতিরিক্ত দামের অভিযোগের মুখে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

কালিগঞ্জে বিএনপি নেতা ‘ছোট বাবু’ স্থায়ীভাবে বহিষ্কার

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আইনমন্ত্রীর আগমন উপলক্ষে কালিগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা...

সেপ্টেম্বর ১২, ২০২৬

ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...

সেপ্টেম্বর ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting