দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৩
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শার্শা

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর পাশেই বেচাকেনা হচ্ছে মাদক

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২১, ২০২৩
আগস্ট ২১, ২০২৩ ০ কমেন্ট 404 ভিউস

শার্শা প্রতিবেদক: যশোরের শার্শা থানার কায়বা ইউনিয়নের অন্তর্গত বাগুড়ী বেলতলা বাজার। অনেকের কাছে এই এলাকা মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। বাগুড়ী বেলতলা বাজার এলাকায় তালিকাভুক্ত একাধিক মাদক মামলার আসামীরা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের মাদক কেনাবেচা। মাত্র ২ কিলোমিটার পাশেই রয়েছে বাগআঁচড়া পুলিশ ক্যাম্প। এখানে সক্রিয় পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে মাদক কারবারিরা অবাধে চালিয়ে যাচ্ছে তাদের মাদক কেনাবেচা। তালিকা অনুযায়ী এই এলাকায় কারা কারা মাদক কেনাবেচা করে তার সব কিছু জানে পুলিশ প্রশাসন। কিন্তু বছরে দুই একটি লোক দেখানো অভিযান ছাড়া বাস্তবে অজানা কারণে তাদের আটক করা হয় না। সূত্রে জানা গেছে, বেলতলা বাজারে নিলকন্ঠ কুমারের মুদিখানা দোকানের পাশে, ইছাকের চায়ের দোকানের পেছনে আব্দুল গনির বাড়িতে, মোস্তফার চায়ের দোকানের পাশে, ও ইনুচ আলীর দোকানের পেছনে মাসুদের আম বাগানে দিনে এবং রাতে (মাদকদ্রব্য) গাঁজা, ইয়াবা, ও ফেন্সিডিল বেচাকেনা করছে এলাকার চিহ্নিত মাদক কারবারী আব্দুল গনি, গনির স্ত্রী নুরজাহান বেগম, সুমন হোসেন, কিশোর গ্যাং এর মূল হোতা মোস্তফা, মোস্তফার মা রাবেয়া ওরফে খাতন, মোস্তফার বোন মোছা. কাকুলি, কাকুলির স্বামী সাইফুল ইসলাম, মোছা. রিজিয়া ওরফে রিজু, ও ঘর জামাই জাহাঙ্গীরসহ কয়েকজন। এদের প্রাধান সহযোগী ভুতু হাফিজুল। এই হাফিজুল মাদক সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিক মাদক মামলার আসামিরা জামিনে এসে পুনরায় মাদক বেচাকেনা করছে। ১০ থেকে ১২ জন মাদক কারবারি বেলতলা বাজারের বিভিন্ন পয়েন্টে মাদক বেচাকেনা করছে। প্রায় সময় মাদক কারবারি ও মাদক সেবীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির মতো সংঘর্ষ হলেও প্রত্যক্ষদর্শীরা ঝামেলায় জড়িয়ে পড়ার ভয়ে পুলিশের কাছে মুখ খোলেনা। ফলে, এসব মাদক কারবারীদের নাম রয়ে যায় অজানা। এছাড়াও খরিদ্দাররা মোবাইল ফোনে যে কোনো ধরনের মাদকের অর্ডার করলেই ডেলিভারি ম্যানের মাধ্যমে ভ্যানে বা বাইসাইকেল যোগে দ্রুত পৌঁছে দেয়া হচ্ছে তাদের ঠিকানায়। বহন ঝুঁকি ছাড়াই গাজাঁ, ইয়াবা, ফেন্সিডিলসহ নানা রকমের মাদকদ্রব্য পাওয়ায় খুশি হচ্ছে মাদক সেবীরাও।
অনুসন্ধানে জানা গেছে, এলাকার সংঘবদ্ধ চিহ্নিত একটি কিশোর গ্যাং ও মাদক সিন্ডিকেট’র হোতারা দাপিয়ে বেড়াচ্ছে। জমজমাট মাদক কেনাবেচা করে এলাকার পরিবেশ নষ্ট করছেন তারা। এমনকি এলাকার উঠতি বয়সী যুবক ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররাও মাদকের সাথে জড়িয়ে পড়েছে। এই চক্রটির কেউ কেউ চুরি ছিনতাইসহ নানা সন্ত্রাসী কাজের সাথেও জড়িত বলে একাধিক অভিযোগ রয়েছে। একটি সূত্র বলছে, থানা পুলিশের সোর্সসহ স্থানীয় নামধারী কিছু নেতা প্রভাবশালী ব্যক্তি ও আড়ালে থাকা কিছু বখাটে নিয়ন্ত্রণ করছে শার্শা থানার বেলতলা বাজার এলাকার এ মাদক ব্যবসা। সচেতন নাগরিকদের মতে পুলিশের পরোক্ষ সহযোগিতা থাকায় এক’রকম প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা।
এ প্রসঙ্গে শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, আমি খোঁজখবর নিয়ে মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এবিষয়ে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান বলেন, এদেরকে বহুবার ধরেছি কিন্তু এরা ভালো হয় না, কারণ এরা এলাকাবাসীর সহযোগিতায় মাদক ব্যবসা করে। এলাকার মানুষের পৃষ্ঠপোষকতা করতে নিষেধ করেন, আর আমাদের যতটুকু করার ততটুকু করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগ
পরবর্তী পোস্ট
শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

জানুয়ারি ২৯, ২০২৫

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা...

জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়ার রায়টায় যুবদলের কর্মী সমাবেশ

জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জানুয়ারি ২১, ২০২৫

দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, দূর্নীতি মুক্ত নেতৃত্ব দরকার:...

জানুয়ারি ১৭, ২০২৫

কলারোয়ায় স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল

জানুয়ারি ৭, ২০২৫

কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting