দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৮
তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...
সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...
বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত
সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি
সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...
কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ
কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...
দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...
কালিগঞ্জে সার সিন্ডিকেট ও অতিরিক্ত দামের অভিযোগের মুখে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রামসারাদেশ

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২৫, ২০২৬
এপ্রিল ২৫, ২০২৬ ০ কমেন্ট 294 ভিউস

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হল ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর। এবারের আসরে ১০৮ জন প্রতিযোগীর মধ্যে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নিজেদের দায়বদ্ধতার অংশ হিসেবে ১২ বছরের মত জব্বারের বলীখেলা আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা রেখেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।

বন্দরনগরীর সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী এ বলীখেলা প্রতিযোগিতা উপভোগ করতে ময়দানে উপস্থিত ছিলেন অগণিত মানুষ। বাঘা শরীফ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে কুমিল্লা থেকে আগত রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেন। চ্যাম্পিয়ন বলীকে ৩০ হাজার টাকা এবং রানার-আপ বলীকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

এ আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “জব্বারের বলী খেলা শুধু একটি ক্রীড়া আয়োজনই নয়; এ বলীখেলা আমাদের পরিচয়ের অংশ এবং শতাধিক বছর ধরে টিকে থাকা ইতিহাসের এক অনন্য নিদর্শন।”

বাংলালিংকসহ অন্যান্য অংশীদারদের সহযোগিতায় বলী ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বলীরা অংশগ্রহণ করেন। দেশের গ্রাহকদের জন্য সেবার উৎকর্ষ নিশ্চিত করার পাশাপাশি নিজেদের ব্র্যান্ডের ‘কেয়ার’ মূলমন্ত্রের প্রতিফলন হিসেবেবে জাতীয় ও আঞ্চলিক সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক।

এ নিয়ে বাংলালিংকের ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর সৈয়দ হোসেন চৌধুরী বলেন, “এ আয়োজনের সাথে আমাদের এক যুগের অংশীদারিত্ব দেশের ঐতিহ্যবাহী খেলাকে প্রচারে আলোতে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। শুধুমাত্র শহর-কেন্দ্রিকই নয়, বাংলালিংক দেশের সবখানে সকল কমিউনিটির সাথে সম্পৃক্ততা বাড়াতে দায়বদ্ধ থেকে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে বাংলালিংক আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ডিজিটাল ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে চায়।”

বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ বছর প্রথমবারের মত ঐতিহাসিক এ আয়োজনটি দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে লাইভস্ট্রিম করা হয়।

স্থানীয় ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে তরুণদের উদ্বুদ্ধ ও সংগঠিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতা শুরু করেন। গত এক শতকে এটি একটি বৃহৎ জনউৎসবে পরিণত হয়েছে। প্রতিবছর বৈশাখ মাসে আয়োজিত এ খেলা চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এখনও সমানভাবে গুরুত্ব বহন করে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের সেরা বলীরা অংশগ্রহণ করেন এবং দর্শকেরা আসেন এ আয়োজন উপভোগ করতে।

এবারের ১১৭তম আসর সমাপ্তির মাধ্যমে আবারও প্রমাণিত হল জব্বারের বলীখেলা সাংস্কৃতিক ধারাবাহিকতার এক অনন্য প্রতীক। জব্বারের বলীখেলার মত অর্থবহ বিভিন্ন আয়োজনে পাশে থাকার মাধ্যমে দেশের ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখার ব্যাপারে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা: মিঠু
পরবর্তী পোস্ট
শ্যামনগর পদ্মপুকুর ইউপি চেয়ারম্যানের তদারকিতে স্বচ্ছভাবে তেল বণ্টন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

ব্লিস হাসপাতালে দেড় মাসের ব্যবধানে ফের আগুন, অক্সিজেন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি,...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সেনাবাহিনীর চাকরির পাশাপাশি সাইবার ভিক্টিমদের সহায়তায় অগ্রণী আব্দুর...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাতক্ষীরায় পুকুরে ডুবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুই...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting