দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩২
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...
শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...
তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালদ্বীপ : সমঝোতা স্মারক সই

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১০, ২০২১
ফেব্রুয়ারি ১০, ২০২১ ০ কমেন্ট 412 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: বাংলাদেশ সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ বলেছেন, চুক্তির ভিত্তিতে দৃঢ় কাঠামো তৈরি করে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দেবে মালদ্বীপ। রোহিঙ্গা শরণার্থীদের ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় আলোচনা শেষে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আবদুল্লাহ শহীদ বলেন, ‘আজ আমরা দুটি স্মারকে স্বাক্ষর করছি। বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের জন্য একটি দৃঢ় কাঠামো স্থাপনের মাধ্যমে দুই দেশের মধ্যে জনশক্তি নিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক রয়েছে।’ দুই দেশের ফরেন সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতার লক্ষ্যে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউট এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।

আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ নিজ নিজ দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেন।

আবদুল্লাহ শহীদ বলেন, বাংলাদেশি কর্মীদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাগজপত্র ছাড়া কর্মীদের নিয়মিত করার ওপর জোর দিচ্ছে মালদ্বীপ।

বর্তমানে মালদ্বীপে প্রায় ৮০ হাজার বাংলাদেশি কাজ করছেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালদ্বীপ সব সময়ই রোহিঙ্গা জনগণের অধিকারের পক্ষে এবং গাম্বিয়া সরকারের সঙ্গে মিলে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যার বিচার দাবি করে আসছে।’

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের আয়োজনে মার্চে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ বাংলাদেশ সফরে আসবেন।

বৈঠকে বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণ, সংযোগ বৃদ্ধি, বিশেষত নৌপরিবহন ও জলবায়ু সম্পর্কিত বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁরা জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও আলোচনা করেছেন। আব্দুল মোমেনের আমন্ত্রণে সরকারি সফরে গত সোমবার বাংলাদেশে আসেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
২০ মন্ত্রণালয়ের প্রতি নাখোশ প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
সেন্সর বোর্ডে নিষিদ্ধ অনন্য মামুনের ‘মেকআপ’

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting